গৌরনদীতে স্বাস্থ্য বিধি না মানায় মোটর সাইকেল চালক ও আরোহীর ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি: বরিশালের গৌরনদীতে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত কঠিন লকডাউনে স্বাস্থ্য বিধি না মানায় ১ জন পথচারী, ২ জন মোটর সাইকেল চালক ও ১ জন আরোহীকে এক হাজার দুইশত টাকা জরিমানা করেছে উপজেলা ভ্রাম্যমান আদালত।

শনিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিপিন চন্দ্র বিশ্বাস বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী বাসষ্ট্যান্ড ও ভূরঘাটা বাসষ্ট্যান্ডে এ অভিযান চালায়। এ সময় মুভমেন্ট পাশ ছাড়া সড়কে বের হওয়াসহ মোটর সাইকেল চালক ও আরোহীর হেলমেট ও মাস্ক পরিধান না করায় এ জরিমানা করা হয়।

এ ছাড়া উপজেলা নির্বাহী অফিসার সকলকে মাক্স পরিধান করে সরকারের ১৮ দফা নিদের্শনা পালনের আহবান জানান। এ সময় গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক সাহাবুদ্দিন ও এএসআই মোকছেদ হোসেনসহ থানার একদল পুলিশ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।