× Banner
সর্বশেষ
আজ সোমবার (৩০ মার্চ) রাশিফল ও রাশি অনুসারে আপনার জন্য পরামর্শ আজ ৩০ মার্চ সোমবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ইশতেহার বাস্তবায়নে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের কর্মপরিকল্পনা প্রণয়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত জাপানি শিক্ষকদের মাধ্যমে ভাষা শিখবে বাংলাদেশিরা শিক্ষকদের নৈতিক ও পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে -শিক্ষামন্ত্রী সম্মিলিত চেষ্টায় ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ তথা রাষ্ট্র প্রতিষ্ঠার আশা ডেপুটি স্পিকারের মাদারীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলাকারী ছাত্রলীগ নেতা ফয়সাল ফের গ্রেফতার সরকার দলীয় সংসদীয় সভা অনুষ্ঠিত গৌরনদীতে বাস উল্টে খাদে, নিহত-১ ঐতিহ্যবাহী গ্রাম বাংলার খেলাধুলায় প্রতিযোগিতা কারীদের মধ্যে পুরস্কার বিতরণ 

গৌরনদী প্রতিনিধি

গৌরনদীতে সরকারি খাল দখল করে ভরাট ॥ শতাধিক পরিবার পানিবন্ধী

Dutta
হালনাগাদ: শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩
সরকারী খাল দখল করে ভরাট

সরকারি খাল দখল করে ভরাট করায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে দুই গ্রামের প্রায় শতাধিক পরিবার পানিবন্ধী হয়ে পরেছে। এনিয়ে ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার চন্দ্রহার গ্রামের।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, গত কয়েকমাস পূর্বে চন্দ্রহার গ্রামের মৃত দেলোয়ার বেপারীর ছেলে ইদ্রিস বেপারী ও তার সহযোগীরা তাদের বসতবাড়ি সংলগ্ন সরকারী খালের একটি অংশ দখলের পর সম্পূর্ন ভরাট করে ফেলে। সে (ইদ্রিস) খালের যে স্থানটি ভরাট করেছে সেখান থেকে চন্দ্রহার ও বংকুরা এলাকার দুই শতাধিক একর ফসলি জমিতে খালের পানি উঠানামা করতো। খালটি ভরাট হয়ে যাওয়ায় বর্তমানে পানি উঠানামা বন্ধ রয়েছে। ফলে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে রোপনকৃত আমন ও পানবরজের ব্যাপক ক্ষতি হচ্ছে। এছাড়াও শতাধিক পরিবার পানিবন্ধী হয়ে পরেছে। এঘটনার প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

এবিষয়ে গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মো. আবু আব্দুল্লাহ খান জানান, ভুক্তভোগীদের লিখিত অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থল পরিদর্শন করে খাল ভরাটের সত্যতা মিলেছে। দখলকারীকে ভরাটকৃত মাটি সরিয়ে পানি চলাচলের ব্যবস্থা করে দেওয়ার জন্য তিনদিনের সময় দেয়া হয়েছে। এরমধ্যে ভরাটকৃত মাটি সরিয়ে না নিলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..