বরিশালের গৌরনদীতে গতকাল শনিবার বিকেলে বঙ্গবন্ধু কবিতা পরিষদ গৌরনদী উপজেলা শাখার আয়োজনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়।
গৌরনদী উপজেলা প্রেসক্লাবের মিলনায়তনে বঙ্গবন্ধু কবিতা পরিষদের সভাপতি ডা.মণীষ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উত্তরন সাঙ্কৃতিক সংগঠনের সভাপতি কবি কাজী বোরহানুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক আঃ হাকিম, বঙ্গবন্ধু কবিতা পরিষদের কেন্দ্রীয় কমিটি সদস্য কবি শিকদার রেজাউল করিম, নিজামুদ্দিন কলেজের প্রভাষক কবি প্রকাশ চন্দ্র রায়, সরকারি শেখ হাসিনা উইমেন্স কলেজের প্রভাষক কবি দিনেশ চন্দ্র জয়ধর,গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, গৌরনদী গার্লস স্কুল এন্ড কলেজের প্রভাষক মোঃ মাসুদ করিম, সাংবাদিক ও কবি বেলাল হোসেন, সম্প্রীতি সাহিত্য সমাজের প্রতিষ্ঠাতা সংগঠক মোঃ শাহ আলম, কবি ডাঃ তপন কুমার দাস।
বঙ্গবন্ধু কবিতা পরিষদের সাধারন সম্পাদক কবি মুশফিক শুভ’র সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু কবিতা পরিষদের সহ-সভাপতি সাঈদ বীন ভূইয়া পান্নু, কবি শেখ খলিলুর রহমান, সাংগঠনিক সম্পাদক উৎপল চক্রবর্তী , সহ সাংগঠনিক সম্পাদক জান্নাতুল ফেরদৌসী, দপ্তর সম্পাদক ডাঃ বিনয় কৃষ্ণ শিয়ালী, প্রচার সম্পাদক কবি হাছান আকন,কবি চায়না দেবনাথ, অবসরপ্রাপ্ত শিক্ষক কবি আবদুল মতিন, কবি ঝর্ণাদাস লাবনী, কবি শাহাবুদ্দিন মোল্লা, কবি সোহরাফ হোসেন শরীফ প্রমূখ।