× Banner
সর্বশেষ
চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে শিগগির দেশব্যাপী অভিযান -স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ডের নির্দেশনা প্রধানমন্ত্রী পহেলা বৈশাখের মধ্যেই ‘কৃষক কার্ড’ চালু করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানির সম্ভাব্য সাময়িক সংকট মোকাবিলায় সরকারের প্রস্তুতি গ্রহণ গভীর নলকূপে গোসলকে কেন্দ্র করে শিশুকে আহত : থানায় অভিযোগ ঝিনাইদহ বিসিক সম্প্রসারণের লক্ষ্যে অংশীজনের সাথে মতবিনিময় ববি হাজ্জাজসহ ৮ প্রতিমন্ত্রী পেয়েছেন আরো মন্ত্রনালয়ের দায়িত্ব পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর সাথে ডিআইজি সালমা বেগমের সৌজন্য সাক্ষাৎ চাঁদাবাজ-দাগি আসামিদের বিরুদ্ধে সারাদেশে সাঁড়াশি অভিযান হবে -স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে আনসার ও ভিডিপির মহাপরিচালকের সাক্ষাৎ

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

গৌরনদীতে যুবলীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ ৬ নেতাকর্মী আহত

Brinda Chowdhury
হালনাগাদ: শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২
যুবলীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ

অধিপত্য বিস্তার ও অভ্যন্তরীণ কোন্দলের জেরধরে বরিশালের গৌরনদীতে যুবলীগের দু’গ্রুপের মধ্যে হামলা-পাল্টাহামলা, ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে যুব ও ছাত্রলীগের ৬ নেতাকর্মী আহত হয়েছে।

শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে গৌরনদী পৌরসভার টরকী বাসস্ট্যান্ড এলাকায় চাঁদশী ইউপির মেম্বার ও ইউনিয়ন যুবলীগের সদস্য মিলন হাওলাদার এবং পৌরসভার ৩নং ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি এমদাদ তালুকদার গ্রুপের মধ্যে এ হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে থানা পুলিশ ঘটণাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গুরুতর আহত অবস্থায় ছাত্রলীগ কর্মী সাকিল নাগাশী(১৯)কে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার চাঁদশী ইউনিয়ন পরিষদের সদস্য যুবলীগ নেতা মিলন হাওলাদারের ছোট ভাই ওয়ার্ড যুবলীগের সভাপতি রাশেদ হাওলাদারের নেতৃত্বে বৃহস্পতিবার বিকালে হামলা চালিয়ে যুবলীগ নেতা এমদাদের সমর্থক তুষার (১৬)কে মারধর করে। এমদাদের ছোট ভাই পৌরসভার গাড়ি চালক আনোয়ার তালুকদার শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে টরকী বাসস্ট্যান্ডে রাশেদ হাওলাদারকে পেয়ে তুষারকে মারধরের বিষয়টি জিজ্ঞাস করলে উভয়ের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে।

এ খবর ছড়িয়ে পড়লে উভয় গ্রুপের সমর্থকরা রামদা, লোহার রড় ও লাঠিসোটা নিয়ে জড়ো হয়ে হামলা-পাল্টাহামলা, ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে লিপ্ত হয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছলে এমদাদ গ্রুপ পিছু হটে। হামলা ও সংঘর্ষে যুবলীগ নেতা এমদাদ তালুকদার, শিবলী হাওলাদার, রাশেদ হাওলাদার, ড্রাইভার আনোয়ার তালুকদার, ছাত্রলীগ কর্মী সাকিল নাগাশীসহ যুব ও ছাত্রলীগের ৬ নেতাকমী আহত হয়। গুরুতর আহত ছাত্রলীগ কর্মী সাকিল নাগাশীকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..