× Banner
সর্বশেষ
ডাবের দাম কম দেয়ার প্রতিবাদ করায় বিক্রেতাকে ‘চোখ উপড়ে ফেলা’র হুমকি সার্জেন্টের বিরুদ্ধে এলজিইডির উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সমন্বিত পরিকল্পনার ওপর জোর দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর প্রথম সরকারি সফরে সৌদি গেলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ সরকারি সংসদীয় দলের সভা অনুষ্ঠিত স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শোক শিবচরের পাঁচ্চরে হাইওয়ের বাসস্ট্যান্ডে ভাড়া নিয়ে দ্বন্দ্বে একজন গুলিবিদ্ধ  মাদারীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: হত্যা নাকি আত্মহত্যা? পুলিশের পূর্বের ঐতিহ্যমণ্ডিত পোশাকে পরিবর্তন করা হবে -স্বরাষ্ট্রমন্ত্রী চিকিৎসকের নেতিবাচক প্রভাব জাতি ধ্বংসের মুখে পড়বে -স্বাস্থ্যমন্ত্রী স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

গৌরনদীতে যুবকের লাশ উদ্ধার

Kishori
হালনাগাদ: শনিবার, ২ আগস্ট, ২০২৫
গৌরনদীতে যুবকের লাশ

বরিশালের গৌরনদীতে পুকুরে ভাসমান অবস্থায় আরমান দফাদার (৪০) নামের এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত আরমান কালকিনি উপজেলার রমজানপুর গ্রামের রহমান ছেলে।

নিহতের পিতা রহমান দফাদার জানান, তার ছেলে আরমান মানসিক ভারসাম্যহীন। সে প্রায়ই পার্শ্ববর্তী গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের পিঙ্গলাকাঠী বাজার সংলগ্ন আজিম উদ্দিন ফকিরের মাজারে যেত। শুক্রবার সন্ধ্যায় পুকুরে ভেসে ওঠা অজ্ঞাত পরিচয়ের লাশ পুলিশ উদ্ধার করেছে বলে সংবাদ পেয়ে থানায় গিয়ে আরমানের পরিচয় সনাক্ত করি।

গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মো. মাহবুবুর রহমান জানিয়েছেন, স্থানীয়দের মাধ্যমে খবরপেয়ে তাৎক্ষনিক থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। পরবর্তীতে শনিবার সকালে ময়না তদন্তের জন্য মরদেহটি শেরই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারন জানা যাবে।

নিহতের পরিবারের বরাত দিয়ে ওসি (তদন্ত) আরও বলেন, যুবক আরমান মানসিক ভারসাম্যহীন ছিলো। এঘটনায় প্রাথমিক ভাবে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..