গৌরনদী (বরিশাল) প্রতিনিধি: নির্বাচন কমিশন থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত হওয়ার পরেও উঠান বৈঠক ও খাবারের আয়োজন করায় বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের টিউবওয়েল মার্কার মেম্বার প্রার্থী নুর মোহাম্মদ সরদারকে নগদ অর্থ জরিমানা করা হয়েছে।
নির্বাচনী আচারন বিধি লঙ্ঘনের দায়ে প্রার্থী নুর মোহাম্মদকে দুই হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের বিচারক বিপিন চন্দ্র বিশ্বাস।