গৌরনদীতে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

গৌরনদীতে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

বরিশালের গৌরনদীতে ১৭ এপ্রিল মুজিবনগর দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের উদ্যোগে রোববার সকালে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরি।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ আরিফুল ইসলাম প্রিন্স, গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরহাদ মুন্সী, জিনিয়া আফরোজ হেলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন,

উপজেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সরদার আব্দুল হালিম। বক্তব্য রাখেন সাংবাদিক, জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাবৃন্দ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
ACP
লেখক / প্রতিবেদক

ACP

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।