জগদীশ দাশ, মৌলভীবাজার প্রতিনিধিঃ মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রবীণ রাজনৈতিক নেতা জেলা পরিষদের চেয়ারম্যান, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, বীর মুক্তিযোদ্ধা, স্বাধীনতা পদকে মনোনীত জননেতা আজিজুর রহমানের মৃত্যুতে মৌলভীবাজারে শোকের ছায়া।
মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ২ঃ৩০ ঘটিকার দিকে তিনি ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) মৃত্যবরণ করেন।
মৃত্যুকালীন সময়ে তিনি মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান ছিলেন। তার মৃত্যুতে মৌলভীবাজার জেলায় নেমে আসে শোকের ছায়া।
করোনা ভাইরাসে আক্রান্ত হলে গত ৫ আগস্ট প্রবীন রাজনৈতিক নেতা আজিজুর রহমানকে প্রধানমন্ত্রীর নির্দেশে মৌলভীবাজার থেকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় বিএসএমএমইউ’তে চিকিৎসার জন্য আনা হয়।
রাজনৈতিক জীবনে তিনি ছিলেন একাধিকবারের নির্বাচিত সংসদ সদস্য, সাবেক হুইপ। কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। জেলা আওয়ামী লীগ সভাপতি, ১৪ দলের জেলা সমন্বয়কসহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন আজিজুর রহমান।
তিনি ছিলেন গণপরিষদ সদস্য এবং বাংলাদেশের সংবিধানে স্বাক্ষরকারী। স্বাধীনতা সংগ্রামে অসামান্য অবদানের জন্য স্বাধীনতা পদকে মনোনীত হন।
তিনি ছিলেন সরাসরি বঙ্গবন্ধু প্রভাবিত রাজনীতিবিদ, মৌলভীবাজারের অহিংস ও সৌহার্দ্যপূর্ণ রাজনৈতিক ও মৌলভীবাজারের সামাজিক বটবৃক্ষ।
তার মৃত্যুতে মৌলভীবাজারে শোকের ছায়া নেমে এসেছে। ফেসবুকে এবং বিভিন্ন সোশাল মিডিয়াতে জেলার লোকজন শোক ও সমবেদনা জানিয়েছেন ব্যাপকহারে।




