× Banner
সর্বশেষ
শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ১ কোটি ৩৬ লাখ টাকার দিয়েছে ট্রান্সকম গ্রুপ হজের প্রথম ফ্লাইট ১৮ এপ্রিল, হজ ফ্লাইটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে আন্তর্জাতিক সহযোগিতা অত্যন্ত জরুরি -তথ্য ও সম্প্রচার মন্ত্রী ১৮ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত কর্মসূচি ঘোষণা করল ১১ দলীয় ঐক্য জরুরি বৈঠকে ১১ দলীয় ঐক্য দলগুলোর শীর্ষ নেতারা সরাইল উপজেলার হাসপাতাল নিজেই রোগীর মতো – রুমিন ফারহানা আ.লীগ সরকারের হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নেওয়া হয়েছে – আইনমন্ত্রী মধুখালীতে চৈত্র পূজার অংশ হিসেবে ঐতিহ্যবাহী ‘নীল নাচ’ ও শ্মশান কালীপুজা অনুষ্ঠিত বিকালে স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী ইরানে নতুন করে ১০ হাজার সেনাসদস্য পাঠানোর সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের

গৌরনদী প্রতিনিধি

গৌরনদীতে ভাইয়ের হাতে ভাই খুন

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ২৩ অক্টোবর, ২০২২
ছুরিকাঘাতে হিজড়া নিহত

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চাচাতো ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে নিহত হয়েছেন সুমন হাওলাদার (৩৫) নামের আরেক চাচাতো ভাই। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার উত্তর বিল্বগ্রাম এলাকার। নিহত সুমন ওই গ্রামের মৃত আব্দুল জলিল হাওলাদারের ছেলে। সে বিল্বগ্রাম বাজারের ইলেকট্রিক মেকার ছিলো।

স্থানীয় ও নিহতের স্বজনরা জানান, বসতবাড়ির পুকুর থেকে পানি নামানো নিয়ে শুক্রবার সকালে একই বাড়ির চাচাতো ভাই জাফর হাওলাদার, হেলাল হাওলাদার ও ইদ্রিস হাওলাদারের সাথে বিরোধ হয় সুমনের। একপর্যায়ে চাচাতো ভাইদের ধারালো অস্ত্রের আঘাতে রক্তাক্ত জখম হয় সুমন। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার প্রথমে উপজেলা হাসপাতালে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়। শনিবার বিকেলে সুমনের অবস্থার অবনতি হলে কর্তরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেন। ঢাকায় নেওয়ার পথে শনিবার রাত সাড়ে সাতটার দিকে যাত্রাবাড়ী এলাকায় মারা যায় সুমন। পরে লাশ নিয়ে গৌরনদী মডেল থানায় যায় নিহতের পরিবারের সদস্যরা।

গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন জানান, রবিবার সকালে লাশের ময়নাতদন্তের জন্য শেবাচিম হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় শনিবার রাতেই থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..