× Banner
সর্বশেষ
শার্শায় পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক-২ শ্যামনগরে সুন্দরবন সচেতনতায় আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সঙ্গে এয়ারবাসের ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নে আন্তর্জাতিক সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী হামের টিকা কেন দেওয়া হয়নি, তা খতিয়ে দেখা হবে – প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সরকারি স্থাপনায় সোলার প্যানেল স্থাপনে ডিসিদের নির্দেশ বিদ্যুৎ মন্ত্রীর যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ স্বাস্থ্যসেবা প্রতিটি মানুষের মৌলিক অধিকার : ডা. জুবাইদা রহমান হাওরবাসীর জন্য সরকার সম্ভাব্য সবকিছু করবে – দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী ঢাকা ইস্ট-ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্পের স্টেকহোল্ডার কর্মশালায় রাষ্ট্র বিনির্মাণে সবাইকে একসাথে কাজ করার আহ্বান : সড়ক পরিবহমন্ত্রী

আরিফিন রিয়াদ, গৌরনদী (বরিশাল)

গৌরনদীতে বাস চাপায় শিশুর মৃত্যু

Kishori
হালনাগাদ: বুধবার, ৫ মার্চ, ২০২৫
বাস চাপায় শিশুর মৃত্যু

গত তিনদিন আগে অনত্র বিয়ে হয় পিতৃহারা শিশু ইয়াসিনের মায়ের। আর মায়ের সাথে দেখা করার আগেই মাহেন্দ্রা থেকে নেমে নানার হাতধরে রাস্তা পারাপারের সময় যাত্রীবাহি বাসের চাঁপায় মর্মান্তিক মৃত্যু হয় তার। এ ঘটনায় নিহত ইয়াসিন সিকদারের (১০) নানা মজিবর রহমান গুরুত্বর আহত হয়েছেন। বাস চাপায় শিশুর মৃত্যু

মঙ্গলবার দিনগত রাত আটটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বাটাজোর পুলিশ ফাঁড়ির সামনে এ দূর্ঘটনা ঘটে। নিহত শিশু ইয়াসিন পাশর্^বর্তী আগৈলঝাড়া উপজেলার রতপুর ইউনিয়নের মিশ্রিপাড়া এলাকার মোঃ সুমনের ছেলে।

নিহতের স্বজনরা জানান, গত তিনদিন আগে বাটাজোর এলাকার এক যুবকের সঙ্গে পিতৃহারা শিশু ইয়াসিনের মায়ের বিয়ে হয়। মঙ্গলবার রাতে নানা মজিবর রহমান নাতী ইয়াসিনকে (১০) তার মায়ের সঙ্গে দেখা করাতে নিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাহেন্দ্রা থেকে নেমে নানার হাতধরে রাস্তা পারপারের সময় বরিশালগামী হাওলাদার নামের একটি লোকাল বাস চাঁপা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয় ইয়াসিনের এবং তার নানা গুরুত্বর আহত হন। এঘটনার পরপরই বিক্ষুব্ধ জনতা বাসটি আটক করে আগুন ধরিয়ে দেয়। তবে বাসে আগুন দেওয়ার আগেই চালক-হেলপার ও যাত্রীরা নিরাপদে নেমে যায়।

গৌরনদী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার বিপুল হোসেন বলেন, খবরপেয়ে নিহতের লাশ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তরের পাশাপাশি বাসের আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে। বৃদ্ধ মজিবর রহমানের অবস্থা গুরুত্বর হওয়ায় তাকে শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. আমিনুর রহমান জানান, নিহত শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনার পরপরই চালক-হেলপাড় পালিয়েছে। এবং বাসটি আটক করা হয়েছে। এঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..