× Banner
সর্বশেষ
ধর্মনিরপেক্ষ সংবিধানের সংসদ ভবনে কালেমা ক্যারিওগ্রাফ প্রধামন্ত্রীর নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে -সমাজকল্যাণমন্ত্রী প্রযুক্তিগতভাবে রাষ্ট্র বা সরকারকে কাঠামোতে দাঁড় করালেই ব্যবসায়ীদের সুরক্ষা দেওয়া সম্ভব -তথ্যমন্ত্রী মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিল হবে আধুনিক ‘রিসোর্স সার্কুলেশন পার্ক’ শ্যামনগরে দলিত নারী ও কিশোরীদের উন্নয়নে মতবিনিময় সভা যশোরে বিজিবির অভিযানে ৫৪ লক্ষ ৩০ হাজার টাকা মুল্যের স্বর্ণবারসহ আটক -১ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন করেছি – জামায়াত আমির বিএনপি থেকে পদত্যাগ স্পিকার ও ডেপুটি স্পিকারের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিসের সাক্ষাৎ

নিউজ ডেস্ক

গৌরনদীতে প্রেমে ব্যর্থ হয়ে  কীটনাশক পানে কলেজ ছাত্রের আত্মহত্যা

admin
হালনাগাদ: শনিবার, ৮ জানুয়ারী, ২০২২
গৌরনদীতে প্রেমে ব্যর্থ হয়ে  কীটনাশক পানে কলেজ ছাত্রের আত্মহত্যা

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি :  বরিশালের গৌরনদীতে প্রেমে ব্যর্থ হয়ে কীটনাশক পানে সাব্বির খান (১৮) নামে এক কলেজ ছাত্র আত্মহত্যা করেছে।

গতকাল শুক্রবার ভোররাত সোয়া ৪টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে (সাব্বির) মারা যায়। মারা যাওয়া সাব্বির গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের পূর্ব কটকস্থল গ্রামের ব্যবসায়ী সাইদুল খানের ছেলে ও সরকারি গৌরনদী বিশ্ববিদ্যালয় কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র।

মারা যাওয়া সাব্বিরের বাবা সাইদুল খান জানান, কোন ছাত্রীর সঙ্গে তার ছেলের প্রেমের সম্পর্ক ছিল না। তার ছেলে সাব্বির মানসিক ভারসম্যহীন ছিল। বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে কীটনাশক পান করে সাব্বির অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রাত পৌণে ৮টার দিকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোররাত সোয়া ৪টার দিকে সাবিব্র মারা যায়।

নাম প্রকাশে অনিচ্চুক মারা যাওয়া সািিব্বরের এক সহপাঠী জানান, কলেজ ছাত্র সাব্বির খানের সঙ্গে এক ছাত্রীর প্রেমের সম্পর্ক ছিল। ওই প্রেমিকার অন্যত্র বিয়ে ঠিক হওয়ার খবর শুনে সাব্বির বিপর্যস্ত হয়ে পড়ে। বরিশাল কোতোয়ালী থানার এসআই মোঃ কুদ্দুস জানান, ময়না তদন্ত ছাড়াই লাশ দাফনের আবেদনের প্রেক্ষিতে স্বজনদের কাছে সাব্বির খানের লাল হস্তান্তর করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..