× Banner
সর্বশেষ
অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার যারা জনগণের ভোগান্তির কারণ হবেন তাদের ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে -ধর্মমন্ত্রী শিক্ষা খাতে গতি ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি -শিক্ষা মন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার  চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে শিগগির দেশব্যাপী অভিযান -স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ডের নির্দেশনা প্রধানমন্ত্রী পহেলা বৈশাখের মধ্যেই ‘কৃষক কার্ড’ চালু করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

গৌরনদী (বরিশাল) সংবাদদাতা

গৌরনদীতে পাওনা টাকা চাওয়ায় দিনমজুরকে পিটিয়ে আহত

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
দিনমজুরকে পিটিয়ে আহত

বরিশালের গৌরনদীতে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে লিটন সরদার নামের এক দিনমজুরকে পিটিয়ে আহত করা হয়েছে। আহতকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন উপজেলার বাঙ্গিলা গ্রামের লিটন সরদার অভিযোগ করে বলেন, কয়েকদিন পূর্বে একই গ্রামের মজিদ খানের ছেলে নাছিম খান আমার কাছ থেকে ৫ হাজার টাকা ধার নেয়।

বৃহস্পতিবার সকালে পার্শ্ববর্তী রামসিদ্ধি বাজারে বসে ধারের টাকা চাইতে গেলে নাছিম ও তার সহযোগিরা আমাকে পিটিয়ে রক্তাক্ত জখম করে। তবে এ বিষয়ে অভিযুক্ত নাছিম খানের মুঠোফোন বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি। গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মোঃ মাজহারুল ইসলাম জানান, অভিযোগের তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..