× Banner
সর্বশেষ
বাংলাদেশকে গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার: মির্জা ফখরুল পদত্যাগের চূড়ান্ত প্রস্তুতিতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন: অন্তর্বর্তী সরকারের অধীনে নতুন বঙ্গভবন প্রধান কে? সক্রিয় মৌসুমি বায়ু: দেশজুড়ে ভারি বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা রাজপথে ছড়ানো গুজবে কান না দেয়ার আহ্বান মির্জা ফখরুলের: নির্বাচনি প্রতিশ্রুতি পালনে সরকার বদ্ধপরিকর দেশের বাজারে সোনার দামে বড় পতন: ভরিতে কমলো ৩৩২৪ টাকা ভারতের প্রধানমন্ত্রীর বার্তা ও অনশন ভঙ্গ: যন্তর-মন্তরে কাটল জট, জয়ে ফিরল সাধারণতন্ত্র জগন্নাথদেবের পুনর্যাত্রা আজ: উল্টো রথযাত্রার ধর্মীয় তাৎপর্য, ইতিহাস ও আধ্যাত্মিক বার্তা সোনম ওয়াংচুক অনশন প্রত্যাহার, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত আজ ২৪ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় সকাল ৯টার মধ্যে ১০ অঞ্চলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

আঞ্চলিক প্রতিনিধি

গৌরনদীতে টাইফয়েড ভ্যাক্সিনেশন সমন্বয় সভা

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
টাইফয়েড ভ্যাক্সিনেশন

জাতীয় টাইফয়েড ভ্যাক্সিনেশন ক্যাম্পেইন উপলক্ষে বরিশালের গৌরনদীতে উপজেলা পর্যায়ে কর্মকর্তা, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ও বিশ^ স্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফে’র সহযোগিতায় মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক রিফাত আরা মৌরি।

স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহতা জারাব সালেহীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম, গৌরনদী বিআরডিবির চেয়ারম্যান সোহানুর রহমান সোহাগ, পৌর জামায়াতের আমীর মো. হাফিজুর রহমান। মেডিক্যাল টেকনোলজিষ্ট (ইপিআই) কর্মকর্তা ফিরোজ আলমের সঞ্চালনায় ক্যাম্পেইন সংক্রান্ত ¯øাইড উপস্থাপন করেন ডা. প্লাবন হালদার।

সভা সূত্রে জানা গেছে, টাইফয়েড জ্বর থেকে রক্ষায় ১২ অক্টোবর থেকে ১৮ দিন পর্যন্ত ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশু-কিশোরদের ক্যাম্পেইনের মাধ্যমে টাইফয়েড টিকা প্রদান করা হবে। এরমধ্যে প্রথম ১০ দিন স্কুল ক্যাম্পেইনের মাধ্যমে টিকা প্রদান করা হবে। বাকি আট দিন ইপিআই সেন্টারে স্কুলে না যাওয়া শিশুদের টিকা দেওয়া হবে। টিকাদান কর্মসূচী সফল ভাবে বাস্তবায়নের জন্য উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সকলের সহযোগিতা কামনা করেন।


এ ক্যটাগরির আরো খবর..