গৌরনদীতে জয়িতাদের সম্মাননা প্রদান

গৌরনদীতে জয়িতাদের সম্মাননা প্রদান

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ন অবদান রাখায় বরিশালের গৌরনদীতে পাঁচজন নারীকে জয়িতা সম্মাননা প্রদান করা হয়েছে।

উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে শুক্রবার বেলা এগারটায় শহীদ সুকান্ত বাবু মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে জয়িতাদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করেন জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান ফরহাদ মুন্সী, মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন প্রমূখ। এর আগে উপজেলা চত্বরে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।