গৌরনদীতে চাচীকে উত্যাক্তের ঘটনায় বখাটে ভাতিজা গ্রেফতার

গৌরনদীতে চাচীকে উত্যাক্তের ঘটনায় বখাটে ভাতিজা গ্রেফতার

দীর্ঘদিন যাবত একই বাড়ির চাচিকে উত্যাক্তের ঘটনায় সেন্টু সিকদার (৩০) নামের এক বখাটেকে গ্রেফতার করেছে পুলিশ। বখাটে সেন্টু বরিশালের গৌরনদী উপজেলার পূর্ব শরিফাবাদ গ্রামের বারেক শিকদারের ছেলে।

ভুক্তভোগী ওই নারী অভিযোগ করে বলেন, দীর্ঘ তিন বছর যাবত একই বাড়ির পার্শ্ববর্তী ঘরের চাচাতো ভাসুর বারেক শিকদারের ছেলে সেন্টু শিকদার তাকে বিভিন্ন ভাবে উত্যাক্ত করে আসছিলো।

এতোদিন বিষয়টি পারিবারিক ভাবে সমাধানের চেষ্টা করা হলেও কোন ভাবেই সেন্টুর উত্যাক্তের হাত থেকে রক্ষা পাচ্ছিলামনা। নিরুপায় হয়ে সোমবার রাতে থানায় অভিযোগ দায়ের করা হয়।

গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
ACP
সংবাদ প্রতিনিধি

ACP

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।