আগৈলঝাড়ায় সড়ক দুর্ঘটনায় ভ্যান চালকের স্ত্রী নিহত

আগৈলঝাড়ায় সড়ক দুর্ঘটনায় ভ্যান চালকের স্ত্রী নিহত

বরিশালের আগৈলঝাড়ায় সড়ক দুর্ঘটনায় ভ্যান চালকের স্ত্রী রওশনারা বেগম ঘটানাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনায় ভ্যান চালক স্বামী মান্নান সরদার গুরতর আহত হয়েছে।

আহতকে উদ্ধার করে বরিশার শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার সকালে বরিশাল-গোপালগঞ্জ মহাসড়কের আগৈলঝাড়া উপজেলার পূর্ব সূজনকাঠী এতিমখানার সামনে এ দূর্ঘটনা ঘটে।নিহত রওশনারা ও আহত মান্নান উপজেলার পতিহার গ্রামের বাসিন্দা।

আগৈলঝাড়া থানার এসআই আলী হোসেন জানান, ভ্যান চালক দম্পত্তি ছাগল নিয়ে পতিহার থেকে রাজিহার যাওয়ার সময় ভ্যানের পিছন দিক থেকে অজ্ঞাত ট্রাক চাঁপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই সে (রওশনারা) নিহত এবং ভ্যান চালক স্বামী মান্নান গুরতর আহত হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
ACP
লেখক / প্রতিবেদক

ACP

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।