× Banner
সর্বশেষ
বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেলেন জামায়াতে ইসলামীর শফিকুর রহমান বিএনপিকে নিয়ে সাম্প্রতিক মন্তব্যটি ছিল ‘স্লিপ অব টাং -এমপি হানজালা তেল বিক্রিতে চালু থাকা রেশনিং ব্যবস্থা পুরোপুরি প্রত্যাহার আজ আন্তর্জাতিক ইসলামভীতি প্রতিরোধ দিবস আজ ১৫ মার্চ ফাল্গুন সংক্রান্তি বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৫ মার্চ (৩০ ফাল্গুন) রবিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে বাংলাদেশ ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে যে আলোচনা হলো দেশজুড়ে বিমা সুরক্ষার পরিসর বাড়াতে একসাথে কাজ করবে মেটলাইফ বাংলাদেশ ও গ্রামীনফোন যশোর সীমান্তে প্রায় ১০ কোটি টাকা মূল্যের মাদক-ক্রিস্টাল মেথ আইস ও চোরাচালানী মালামাল উদ্ধার, আটক ১ প্রাইভেট কার খাদে পড়ে দেড় বছরের মেয়ের মৃত্যু, বাবা-মা হাসপাতালে

গৌরনদী প্রতিনিধি

গৌরনদীতে গণেশ পাগল সেবাশ্রমে বাৎসরিক মহোৎসব অনুষ্ঠিত

Kishori
হালনাগাদ: বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
বাৎসরিক মহোৎসব

বিশ্ব শান্তি ও সকল জীবের কল্যাণে প্রতি বছরের ন্যায় এ বছরও বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর কাপালি পাড়া সার্বজনীন শ্রী শ্রী গণেশ পাগল সেবাশ্রমের উদ্যোগে আজ বুধবার ১৫তম বাৎসরিক মহোৎসব অনুষ্ঠিত হয়েছে।

উদযাপন কমিটির সভাপতি বাবু পবিত্র কুমার কর জানান অনুষ্ঠানের মধ্যে ছিলো মঙ্গল ও বুধবার শ্রীমৎ ভাগবত পাঠ করেন শ্রী সঞ্জয় কংস বণিক।

বুধবার সারাদিন হরিনাম কীর্তন ও মহোৎসব উপলক্ষে দেশের বিভিন্ন এলাকা থেকে হরিনাম কীর্তন সহকারে মতুয়া দল অনুষ্ঠানে অংশগ্রহণ করে। অনুষ্ঠান শেষে ভক্তদের মাঝে প্রসাদ প্রদান করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি দুলাল চন্দ্র রায় দুলু।  বিশেষ অতিথি ছিলেন সাবেক সাধারণ সম্পাদক প্রনব রঞ্জন দত্ত বাবু, ইন্টারন্যাশনাল শ্রীশ্রী শ্রী শ্রী হরি গুরুচাঁদ মতুয়া মিশনের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সভাপতি ডাঃ মনীষ চন্দ্র বিশ্বাস, বার্থি শ্রী শ্রী তারা মায়ের মন্দিরের পূজা উদযাপন কমিটির সাবেক সাধারণ সম্পাদক অপু রায় প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..