× Banner
সর্বশেষ
জনগণের আস্থা ছাড়া রাজনীতি টেকসই নয়: তথ্যমন্ত্রী ১৮০ দিনের কর্মসূচিতে জনসেবার মানোন্নয়ন ও স্থানীয় সরকার শক্তিশালীকরণে গুরুত্ব এআইভিত্তিক ডেটা বিশ্লেষণে বাজার ব্যবস্থাপনা শক্তিশালী করবে সরকার জাপানের সহযোগিতায় ১৬ ডিসেম্বর শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধনের প্রস্তুতি জাতীয় স্বার্থ সুরক্ষায় স্বচ্ছ কার্বন মার্কেট গঠনের আহ্বান দেশে টেক্সটাইল ও পাট খাতে বৃহৎ উৎপাদন কেন্দ্র স্থাপনের পরিকল্পনা সমুদ্রবন্দরসমূহকে তিন নম্বর সতর্ক সংকেত দেখানোর নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের প্রস্তুতি সম্পন্ন, ভোটার তালিকার অপেক্ষায় ইসি রাষ্ট্রপতি নির্বাচনে সম্পূর্ণ প্রস্তুত নির্বাচন কমিশন – সিইসি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন চ্যালেঞ্জ করে রিট খারিজ

আঞ্চলিক প্রতিনিধি

গৌরনদীতে গণঅধিকার পরিষদের কার্যালয় ভাংচুর

Kishori
হালনাগাদ: সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
গণঅধিকার পরিষদের কার্যালয় ভাংচুর

বরিশালের গৌরনদী উপজেলায় গণঅধিকার পরিষদের শাখা কার্যালয়ে হামলা চালিয়ে আসবাবপত্র ভাংচুর ও তছনছ করে কার্যালয়টি তালাবদ্ধ করে দেয়ার অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় সংগঠনের বরিশাল জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও গৌরনদী উপজেলার সরিকল এলাকার বাসিন্দা নুরুল আমিন বাদি হয়ে সোমবার সকালে গৌরনদী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

নুরুল আমিন জানিয়েছেন, গত তিন মাস পূর্বে গৌরনদী বাসস্ট্যান্ডের গয়নাঘাটা ব্রিজ সংলগ্ন এলাকায় স্থানীয় নুরুল ইসলাম বেপারীর নিকট থেকে একটি টিনসেট ঘর ভাড়া নিয়ে দলীয় কার্যালয় স্থাপন করে দলীয় কার্যক্রম পরিচালনা করে আসছি। সেখানে ৩০টি চেয়ার, টেবিলসহ নগদ এক লাখ ৪৭ হাজার ৭৩২ টাকা ও গুরুত্বপূর্ণ সাংগঠনিক কাগজপত্র ছিল। রোববার সকালে দক্ষিণ পালরদী গ্রামের বাসিন্দা বিএনপি সমর্থক খলিল বেপারী ও তার স্ত্রী উপজেলা মহিলা দলের সদস্য ফিরোজা বেগমসহ তাদের ৭/৮ জন সহযোগীরা দলীয় কার্যালয়ে হামলা চালিয়ে চেয়ার টেবিল ভাঙচুর করে নগদ টাকা ও কাগজপত্র লুট করে নিয়ে যায়।

এবিষয়ে গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া বলেন, প্রাথমিকভাবে যতোটুকু জানা গেছে তাতে জমির মালিকানা নিয়ে দ্বন্দের কারণে মালামাল বের করে কক্ষ তালাবদ্ধ করে দেওয়া হয়েছে। ওসি আরও বলেন, এঘটনায় গণঅধিকার পরিষদের নুরুল আমিন নামের একজন লিখিত অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত করে অভিযোগের সত্যতা পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
তবে ওসির বক্তব্য প্রত্যাখান করে নুরুল আমিন বলেন, কার্যালয়ে সাইনবোর্ড রয়েছে। সেখানে আমাদের নম্বর রয়েছে। মালিকানা নিয়ে দ্বন্দ থাকলে আমাদের কল করে মালামাল সরিয়ে নিতে বলতো। কিন্তু তা না করে কার্যালয় ভাঙচুর করে মালামাল তছনছ ও লুট করে তালাবদ্ধ করেছে। আমরা এঘটনার বিচার চাই।


এ ক্যটাগরির আরো খবর..