× Banner
সর্বশেষ
আজ ২২ এপ্রিল বিশ্ব ধরিত্রী দিবস আজ বুধবার (২২ এপ্রিল) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৮ বৈশাখ বুধবার (২২ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী – প্রধানমন্ত্রী সাতক্ষীরায় তিনদিন ব্যাপি ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ আটক-১ পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ মাদক ও তামাকজাত দ্রব্যের বিস্তার রোধে সচেতনতা সৃষ্টির তাগিদ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শার্শা থানা পুলিশের পৃথক অভিযানে আটক ৮ ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত

গৌরনদীতে কোটি টাকার সম্পত্তি দখল করে পাকা স্থাপণা নির্মাণ

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২১

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি: কোন নিয়মনীতির তোয়াক্কা না করে বরিশালের গৌরনদী উপজেলার বার্থী বাজারের পূর্ব পার্শ্বে কোটি টাকার সম্পতি দখল করে খালের মধ্যে ১৫টি পাকা দোকান ঘর নির্মাণ করছে এক প্রভাবশালী।

সরেজমিনে এলাকাবাসী, ইউনিয়ন ভূমি অফিস সুত্রে জানা গেছে, বার্থী মৌজার জনগুরুত্বপূর্ন বার্থী-বড়দুলালী খাল দখল করে স্থানীয় প্রভাবশালী কানাডা প্রবাসী আজিম মোল্লা ও তার ভাই মোফাজ্জেল মোল্লা খাল দখল করে পাকা দোকান ঘরগুলো নির্মাণ শুরু করেছেন। ইতিমধ্যে খালের একটি অংশে দোকানের পাকা পিলার স্থাপন করা হয়েছে।

অভিযোগ রয়েছে, স্থানীয়দের ম্যানেজ করে দীর্ঘ দিন যাবত পাঁকা স্থাপনা নির্মান কাজ চালিয়ে গেলেও প্রশাসন দেখেও না দেখার ভান করছে। দখলকারীরা প্রভাবশালী হওয়ায় এলাকার কেউ মুখ খুলতে সাহস পাচ্ছেনা। একাধিক কৃষক জানান, এ জনগুরুত্বপূর্ন বার্থী-বড়দুলালী খাল দিয়ে ৮ থেকে ১০টি ইরি-বোরো ধানের বøকে পানি সরবরাহ হয়।

কিন্তু এ অবৈধ স্থাপনা নির্মানের ফলে পানি প্রবাহ বাঁধা গ্রস্থ হচ্ছে। ফলে এ ৮ থেকে ১০টি বøকের লক্ষমাত্রার চেয়ে ইরি-বোরো ধান উৎপাদন কম হওয়ার আশঙ্কা করছেন কৃষকরা। এলাকাবাসী অবৈধ দখল উচ্ছেদের দাবি জানিয়েছেন প্রশাসনের কাছে।

দোকান উত্তোলণকারী মোফাজ্জেল মোল্লা দাবি করেন, তাদের নিজেদের রেকর্ডিও সম্পত্তিতে পাকা স্থাপণা নির্মান করছেন।
গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস জানান, খোঁজখবর নিয়ে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..