× Banner
সর্বশেষ
পর্যাপ্ত সম্পদ সরবরাহ এবং আধুনিক সক্ষমতা বৃদ্ধির আহ্বান বাংলাদেশের আজ ১৯ মে বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৯ মে (৪ জ্যৈষ্ঠ) মঙ্গলবারের পঞ্চাঙ্গ ও ইতিহাসের এইদিনে সমষ্টিগতভাবে সকলকে নিয়ে উন্নয়ন প্রকল্প গ্রহণ করতে হবে -ভূমি প্রতিমন্ত্রী জাদুঘরকে আরো আধুনিক ও জনসম্পৃক্ত করে তুলতে হবে -সংস্কৃতি মন্ত্রী আধুনিক অপরাধ দমনে এবং সাইবার ক্রাইম প্রতিরোধে সর্ব্বোচ্চ গুরুত্ব দেওয়া প্রয়োজন -স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি ব্যবস্থাপনাকে জনবান্ধব ও প্রযুক্তিনির্ভর করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সরকার -ভূমিমন্ত্রী র‍্যাবকে জনবান্ধব ও দায়িত্বশীল বাহিনী হিসেবে পুনর্গঠন করা হবে -স্বরাষ্ট্রমন্ত্রী আজ ১৮ মে সোমবার সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৮ মে সোমবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

আরিফিন রিয়াদ, গৌরনদী (বরিশাল)

গৌরনদীতে কথিত নার্স দ্বারা নরমাল ডেলিভারী করাতে গিয়ে নবজাতকের মৃত্যু

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
নবজাতকের মৃত্যু

বরিশালের গৌরনদী উপজেলার বেজগাতি সুইজ হাসপাতালে কথিত নার্স দ্বারা নরমাল ডেলিভারী করানোর সময় নবজাতকের মুত্যুর অভিযোগ উঠেছে।

ঘটনার পর রোগীর স্বজন ও এলাকাবাসী হাসপাতালে ভীড় করে দোষীদের বিচারের দাবিতে বিক্ষোভ করলে অভিযুক্ত কথিত নার্স জেসমিন আক্তার ও লিমা আক্তার পালিয়ে যায়। এ সময় বিক্ষুব্ধদের হামলায় আহত মার্কেটিং অফিসার মনির পালিয়ে গোপনে বিভিন্ন স্থানে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে। শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে গৌরনদী মডেল থানা পুলিশ।

প্রসূতীর স্বামী গৌরনদী পৌরসভার ২নং ওয়ার্ডের বাসিন্দা সবুজ মোল্লা জানান, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে তার স্ত্রী সাবিহা বেগমের (২০) প্রসব বেদনা শুরু হলে বেজগাতি সুইজ হাসপাতালে হাসপাতালে নিয়ে আসেন। তবে সেখানে কোন এম.বি.বি.এস চিকিৎসক না থাকায় নিয়োগপ্রাপ্ত ডি.এম.এফ (ডিপ্লোমা ইন মেডিক্যাল ফ্যাকাল্টি) সঞ্জীব মজুমদার তার স্ত্রীকে ভর্তি করেন। একপর্যায়ে রাত তিনটার দিকে কথিত নার্স জেসমিন আক্তার ও লিমা আক্তারকে দিয়ে জোড় পূর্বক তার স্ত্রী সাবিহাকে নরমাল ডেলিভারী করার চেষ্টা চালায় হাসপাতাল কর্তৃপক্ষ। প্রায় আধ ঘন্টা চেষ্টার পর একটি নবাজাতক ছেলে সন্তানের জন্ম হয় তবে নবজাতকের কোন কান্নাকাটির শব্দ না শুনায় হাসপাতাল কর্তৃপক্ষ তাৎক্ষনিক বরিশাল শেরইবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরার্মশ দেন। ভোর পৌনে ৫টার দিকে সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নবজাতক হাসপাতালে পৌঁছানোর আগেই মারা গেছে বলে জানান।

এ বিষয়ে সুইজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সঞ্জীব মজুমদার (ডি.এম.এফ) বলেন, ভর্তির সময় পরিক্ষা নিরিক্ষায় প্রসূতী ও গর্ভের সন্তান সুস্থ ছিল দেখা যায়। তবে নবজাতকের মৃত্যুর বিষয়ে জানতে চাইলে এ বিষয়ে তিনি মন্তব্য নেই বলে জানান। সুইজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক শেখ রুপা খাতুনের কাছে নবজাতকের মৃত্যুর বিষয়ে জানতে চাইলে সাংবাদিকদের সাথে চড়াও হয়ে বলেন, আমি কোন বক্তব্য দিব না। আপনারা যে যা লিখতে পারেন লিখেন।

গৌরনদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মনিরুজ্জামান জানান, এ বিষয়ে কেউ এখনো আমাকে জানায় নি, আপনার থেকে প্রথম শুনলাম। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..