× Banner
সর্বশেষ
আজ বিশ্বকাপে শেষ ষোলোতে মাঠে নামছে আর্জেন্টিনা, টিভিতে যা দেখবেন শুরুতেই ডি কেটেলারের গোলে এগিয়ে বেলজিয়াম, নিষেধাজ্ঞা স্থগিতে খেলছেন বালোগান জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অধিকতর বাংলাদেশি শান্তিরক্ষী মোতায়েনের আহ্বান আজ ২২ আষাঢ় মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৭ জুলাই মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মেরিনোর শেষ মুহূর্তের গোলে পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন মাদারীপুরে আটক মাদক ব্যবসায়ীকে ককটেল ফাটিয়ে ছিনিয়ে নিলো সহযোগিরা, ৩০০ পিস ইয়াবা উদ্ধার শিক্ষা ও অবকাঠামো খাতে বড় পরিবর্তন আসছে শার্শায়: এমপি সাবেরা নাজমুল আইনমন্ত্রীর সাথে সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সাক্ষাৎ আন্তর্জাতিক সামুদ্রিক দায়বদ্ধতা কনভেনশনে বাংলাদেশের যোগদান

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল

গৌরনদীতে অপচিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ

Dutta
হালনাগাদ: বুধবার, ১৩ মার্চ, ২০২৪
অপচিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ

বরিশালের গৌরনদীতে একটি ক্লিনিকে অপচিকিৎসা ও চিকিৎসকের দায়িত্বে অবহেলায় দ্বীপায়ন রায় (৯) নামের এক শিশু মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।

বুধবার সকাল নয়টার দিকে উপজেলার টিএন্ডটি মোড় সংলগ্ন সিকদার ক্লিনিকে এ ঘটনা ঘটেছে। নিহত দ্বীপায়ন উজিরপুর উপজেলার কারফা এলাকার দুলাল রায়ের ছেলে।

নিহতের মেসো  সুশান্ত অভিযোগে বলেন, গত সোমবার দিবাগত রাতে জ্বর, বমি ও মাথার উপসর্গ নিয়ে শিশু দ্বীপায়নকে গৌরনদী সিকদার ক্লিনিকের চিকিৎসক সামিউলের অধীনে ভর্তি করা হয়। সেখানে একদিন চিকিৎসারত থাকা অবস্থায় দ্বীপায়নের শারিরিক অবস্থার অবনতি হয়। মঙ্গলাবর রাতে শিশু দ্বীপায়ন বেশি অসুস্থ হয়ে পরলে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসককে অনুরোধ করা হয়। কিন্তু স্বজনদের অনুরোধ উপেক্ষা করে চিকিৎসা চালিয়ে যায় ডা. সামিউল।

বুধবার সকালে দ্বীপায়ন গুরুতর অসুস্থ হয়ে পরলে বারবার ওই চিকিৎসক ও ক্লিনিক কর্তৃপক্ষকে ডাকলেও তাতে কর্নপাত করেনি কেউ। অপচিকিৎসা ও দায়িত্বে অবহেলার কারনে সকাল নয়টার দিকে মারা যায় শিশু দ্বীপায়ন।

এবিষয়ে জানতে সিকদার ক্লিনিকের মালিক আব্দুল ওহাবের মুঠোফোনে ফোন দেওয়া হলে তিনি একটি মিটিংয়ে আছেন বলে ফোন কেটে দেন। পরে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ না করায় বক্তব্য নেওয়া যায়নি।

ওই ক্লিনিকের চিকিৎসক সামিউল ইসলামের ০১৯২১১২৩৫৯৭ নাম্বারে একাধিকবার ফোন করা হলেও তার ফোন বন্ধ পাওয়ায় বক্তব্য নেওয়া যায়নি।

গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মোঃ মাজহারুল ইসলাম জানান, খবরপেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এবিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

গৌরনদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মনিরুজ্জামান জানান, নিহতের পরিবার থেকে কেউ লিখিত অভিযোগ দিলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..