আবু নাসের হুসাইন, ফরিদপুর থেকে:
র্যাব-০৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিনের নেতৃত্বে আজ মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানাধীন উত্তর দৌলতদিয়াস্থ পোড়াভিটা এলাকায় অভিযান চালিয়ে মোঃ রেজাউল করিম(৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে ৭২ পুড়িয়া (৫.৬২ গ্রাম) হেরোইনসহ হাতে নাতে আটক করেছে র্যাব। রেজাউল মানিকগঞ্জ জেলার শিবালয় থানার দাশকান্দি গ্রামের মৃত শামছুল আলমের ছেলে।
ফরিদপুর র্যাব-৮, ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন বলেন, আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে ও স্থানীয় লোকজনের নিকট হতে জানা যায় যে, ধৃত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘ দিন যাবৎ অবৈধ ভাবে হেরোইনসহ বিভিন্ন ধরনের মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। উদ্ধারকৃত হেরোইনসহ আটককৃত আসামীকে গোয়ালন্দঘাট থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে গোয়ান্দঘাট থানায় একটি মাদক মামলা প্রক্রিয়াধীন রয়েছে।





