গোয়ালন্দঘাটে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

আবু নাসের হুসাইন, ফরিদপুর থেকে: র‌্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানাধীন উত্তর দৌলতদিয়া সোহরাব মন্ডলের পাড়া এলাকায় অভিযান চালিয়ে মাদক মামলার একাধিক আসামী মোঃ রাজু শেখ(২৮) কে ইয়াবাসহ আটক করেছে। রাজু ঐ থানার দৌলতদিয়া সামচু মাষ্টারের পাড়ার শোশারফ শেখের ছেলে।

ফরিদপুর র‌্যাব-৮ জানায়, রাজবাড়ীর গোয়ালন্দঘাট থানাধীন উত্তর দৌলতদিয়া সোহরাব মন্ডলের পাড়া এলাকায় অভিযান চালিয়ে মাদক মামলার একাধিক আসামী মোঃ রাজু শেখ(২৮) কে ৩৫ পিস ইয়াবাসহ হাতে নাতে আটক করে।

আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে ও স্থানীয় লোকজনের নিকট হতে জানা যায় যে, ধৃত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী, তার বিরুদ্ধে গোয়ালন্দঘাট থানায় একাধিক মাদক মামলা রয়েছে এবং সে দীর্ঘ দিন যাবৎ অবৈধ ভাবে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। উদ্ধারকৃত ইয়াবাসহ আটককৃত আসামীকে গোয়ালন্দঘাট থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।