× Banner
সর্বশেষ
গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী সম্মাননায় ভূষিত হচ্ছেন বেগম খালেদা জিয়া ইরানি যুদ্ধজাহাজ ও ১৮৩ নাবিক আশ্রয় দিল ভারত মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের সাক্ষাৎ বিএনপির সংসদ সদস্যদের দ্বিতীয় দিনের কর্মশালা চলছে আড়পাড়াতে আগুনে ভ্যানচালকের গোয়ালঘর ও রান্না ঘর পুড়ে ছাই, দুই গর্ভবতী ছাগল ভস্মীভূত ভারতে তেল সরবরাহের ডেটা আমেরিকাকে দেবে না রাশিয়া ইরানে এযাবৎকালের ‘বৃহত্তম বোমাবর্ষণ’ হবে আজ রাতে – মার্কিন অর্থমন্ত্রী সৈনিক নেবে বাংলাদেশ সেনাবাহিনী ইরানকে ‘আত্মসমর্পণের’ নির্দেশ ট্রাম্পের, প্রত্যাখ্যান করে যে বার্তা দিল ইরান সৌদির তেলের খনি লক্ষ্য করে ইরানের ড্রোন হামলা

গোলাপগঞ্জ স্বেচ্ছাসেবক পাঠশালার দ্বিতীয় বর্ষপূর্তি পালন

admin
হালনাগাদ: শনিবার, ১৫ জুলাই, ২০১৭

গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে সামাজিক সংগঠন স্বেচ্ছাসেবক পাঠশালার দ্বিতীয় বর্ষপূর্তি পালন ও তৃতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

গতকাল শুক্রবার বিকেল ৩টায় খলাগ্রাম-শেরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিরাপদ সড়ক চাই গোলাপগঞ্জ উপজেলা শাখার সভাপতি ইলিয়াছ বিন রিয়াছত।

স্বেচ্ছাসেবক পাঠশালার প্রতিষ্ঠাতা সভাপতি নুরুল আমিন ইমনের সভাপতিত্বে ও সভাপতি রুবেল আহমদ এবং সহ সভাপতি আইমান আহমদেত যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সৈয়দ নবীব আলী কলেজ পরিচালনা কমিটির অন্যতম সদস্য আব্বাস উদ্দিন, স্বেচ্ছাসেবক পাঠশালার উপদেষ্টা মন্ডলীর সদস্য আলহাজ্ব অব্দুর রউফ, জাকির হোসেন, মাওলানা আব্দুল বাছির, আবুল লেইছ, নুর আলম, রমিজ উদ্দিন, গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সেক্রেটারি জাহিদ উদ্দিন, গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ও গোলাপগঞ্জ সমাজ কল্যাণ পরিষদের সভাপতি খন্দকার বদরুল আলম, গোলাপগঞ্জ রিপোর্টাস ইউনিটির প্রচার সম্পাদক খালেদ হোসেন,আল ইখওয়ান ইসলামী সমাজ কল্যন সংস্থার সাধারণ সম্পাদক হোসেন আহমদ,ওসমানী স্মৃতি পরিষদ গোলাপগঞ্জ উপজেলা শাখার সভাপতি এস ইউ শিপলু।

এছাড়া উপস্থিত ছিলেন স্বপ্ন রক্তদান সমাজ কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোজাক্কের আহমদ, গোলাপগঞ্জ হকি ক্লাবের প্রধান আহবায়ক ফাহমী আহমদ চৌধুরী, ফয়েজ উদ্দিন, বদরুল ইসলাম, রাসেল গাজী, কৈলাশটিলা সমাজ কল্যাণ সংস্থার সভাপতি সুলতান আহমদ, স্বপ্ন রক্তদান সমাজ কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোজাক্কের আহমদ, ইচ্ছাপুরন সংগঠনের সভানেত্রী রেশমা আক্তার, গোল্ডেন ষ্টার সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক আবিদ আহমদ, গোলাপগঞ্জ সমাজ কল্যাণ পরিষদের সহ সভাপতি নুরুল ইসলাম নুনু, যুগ্ম সম্পাদক আসাক আহমদ, সদস্য নজরুল ইসলাম, ইয়াগুল নতুন প্রজন্ম একতা সংস্থার সহ সাধারণ সম্পাদক মিজানুর রহমান মান্না, সদস্য শাহ জাহান আহমদ, সাকিব আহমদ, মুকিত আহমদ, স্বেচ্ছাসেবক পাঠশালার সাধারণ সম্পাদক সাদিকুর রহমান, সহ-সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জাবের আহমদ, অর্থ সম্পাদক মামুন আহমদ, শিক্ষা বিষয়ক সম্পাদক সুমন চন্দ্রসহ সংগঠনের সকল নেতৃবৃন্দ। অনুষ্ঠানে গোলাপগঞ্জ -বিয়ানীবাজার উপজেলাসহ সিলেটের ২০ টি সামাজিক সংগঠনকে সংবর্ধনা প্রধান করা হয়।

অনুষ্ঠানে বক্তারা স্বেচ্ছাসেবক পাঠশালার প্রশংসা করে বলেন সংগঠনটি জন্মলগ্ন থেকেই মানবসেবায় নিয়োজিত রয়েছে।মানবসেবা করতে শুধু জনপ্রতিনিধি হওয়া লাগেনা, এজন্য প্রয়োজন সদিচ্ছা। আর এ কথাটি প্রমাণ করে দিয়েছে স্বেচ্ছাসেবক পাঠশালা। তাদের কার্যক্রম যাতে আগামীতে আরো বেগবান হয়, মানবসেবায় তারা যেন সর্বদা নিজেদের নিয়োজিত রাখেন এই আশা ব্যক্ত করেন।


এ ক্যটাগরির আরো খবর..