× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতারা শুভেচ্ছা বিনিময় করেছেন ডেনমার্কের রাষ্ট্রদূত কে বাংলাদেশে ডেনিশ বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রীর মধুখালীতে সোনালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন, ডিজিটাল সেবায় নতুন দিগন্ত রাজনৈতিক কারণে দায়ের করা হয়রানিমূলক ২৩৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে – আইনমন্ত্রী মুক্তিযুদ্ধের সংগঠক ও সাবেক মন্ত্রী সুনীল কুমার গুপ্তের প্রয়াণ দিবস আজ আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩০ এপ্রিল (১৬ বৈশাখ) বৃহস্পতিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে জাতীয় সংকটে বারবার সমাধানমূলক নেতৃত্ব দিয়েছে বিএনপি: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জাতীয় সংসদ ভবনে সচিবালয় কমিশন বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

গোলাপগঞ্জ ছাত্র কল্যাণ পরিষদের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

admin
হালনাগাদ: শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৬

গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেট জেলার গোলাপগঞ্জ থানা গোলাপগঞ্জ ছাত্র কল্যাণ পরিষদের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
গতকাল শুক্রবার সন্ধায় গোলাপগঞ্জের একটি অভিজাত হোটেলে গোলাপগঞ্জ ছাত্র কল্যাণ পরিষদের নব-গঠিত কমিটির সিনিয়র সহ-সভাপতি আবু তাহের নাহিনের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক কামাল আহমদ ও যুগ্ম সাধারণ সম্পাদক নাদিম মাহমুদ শিপলুর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোলাপগঞ্জ পৌরসভার মেয়র সিরাজুল জব্বার চৌধুরী।
রুবেল আহমদের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত  অভিষেক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোলাপগঞ্জ এমসি একাডেমী মডেল হাই স্কুল ও কলেজের প্রিন্সিপাল মনসুর আহমদ চৌধুরী, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সেক্রেটারী সাংবাদিক আব্দুল আহাদ, বিশিষ্ঠ ব্যবসায়ী ও সমাজসেবী হাজী আব্দুল ওয়াদুদ, প্রভাষক আদিলুল হক জোয়াদ্দার, তরুণ রাজনীতিবীদ মিজানুর রহমান চৌধুরী রিংকু, সাবেক কমিশনার ফরিদ উদ্দিন ইরান, যুবনেতা রুহেল আহমদ।
এছাড়াও উপস্থিত ছিলেন, গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাব সভাপতি এম আব্দুল জলিল, বিশিষ্ট সাংবাদিক হারিছ আলী, সিলেট অনলাইন প্রেসক্লাবের সদস্য কে এম সুহেল আহমদ প্রমুখ।
সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন গোলাপগঞ্জ ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি মাজেদ শরিফ চৌধুরী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ঠ সমাজসেবী আমিনুল ইসলাম আমিন, সিলেট নগরীর বিশিষ্ঠ ব্যবসায়ী ইয়াজদান আহমদ চৌধুরী, তরুণ শিক্ষক আবু সুফিয়ান আজম, পরিষদের সহ-সাধারন সম্পাদক সুলতান মাহমুদ (আল-আমিন), জিয়াউল ইসলাম, আবুল হাসনাত অপু, মাহমুদ আহমদ।অনুষ্ঠানে বক্তারা বলেন, অতীতে আমাদের ন্যায্য দাবী আদায়ের আন্দোলনে ছাত্র সমাজের গৌরব উজ্জল ভূমিকা রয়েছে।
একাত্তরের স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে ছাত্র সমাজ যে ভূমিকা পালন করেছে তা এদেশের ইতিহাসে এক উল্লেখ যোগ্য অধ্যায়। দেশের সকল পর্যায়ে উন্নয়নের পাশাপাশি শিক্ষা ক্ষেত্রেও আমরা অনেক এগিয়ে আছি। দেশের কথা চিন্তা করে ছাত্র সমাজকে এখনই যুগপযোগী সিদ্ধান্ত নিতে হবে।
বক্তারা আরো বলেন, ছাত্র কল্যাণ পরিষদের প্রতিটি কর্মী যদি উপজেলার গরিব মেধাবী ছাত্রদের কল্যাণে এগিয়ে আসে তাহলে এ উপজেলার শিক্ষার মান অনেকটা বেড়ে যাবে।দেশ পরিচালনায় এ উপজেলা থেকেই যোগ্য মানুষ তৈরী হবে।
এদিকে নব-গঠিত গোলাপগঞ্জ ছাত্র কল্যাণ পরিষদের সকল নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন সিলেট পল্লী বিদুৎ সমিতি-১ এর সচিব বিশিষ্ট সাংবাদিক আব্দুল আহাদ, গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি শহিদুর রহমান সুহেদ, গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী, অনলাইন প্রেসক্লাবের সভাপতি এম আব্দুল জলিল, সিনিয়র সহ সভাপতি আজিজ খান, সেক্রেটারী জাহিদ উদ্দিন, কোষাধ্যক্ষ বদরুল আলম, গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সহ-সভাপতি কে এম সুহেল, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো: রুবেল আহমদ, কার্য নির্বাহী সদস্য কবির আহমদ লস্কর প্রমূখ।


এ ক্যটাগরির আরো খবর..