গোলাপগঞ্জে হাওর খাল বিলে কারেন্ট জাল দিয়ে মাছ ধরলে কঠোর শাস্তি-উপজেলা নির্বাহী কর্মকর্তা

গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে হাওর, খাল, বিল, জলাশয় কিংবা অন্য কোথাও কারেন্ট জাল ব্যাবহার, পোনা মাছ ধরা ও ঝাটকা ইলিশ ধরলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হবে। এ জন্য অভিযুক্তদের জেল-জরিমানা করা হবে। কোথাও কারেন্ট জাল উৎপাদন কিংবা ব্যবহার করলে সাথে সাথে প্রশাসনকে অবগত করারও আহবান জানানো হয়।

জাতীয় মৎস্য সপ্তাহ পালন উপলক্ষে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভায় এ আহবান জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলতাফ হোসেন। মঙ্গঁলবার দুপুরে উপজেলা কনফারেন্স হলে এ সভার আয়োজন করে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন কমিটি। এতে লিখিত বক্তব্য পাঠ করেন, উপজেলা মৎস্য কর্মকর্তা ফনিন্দ্র চন্দ্র সরকার।

বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মামুনুর রহমান, সমাজসেবা অফিসার তমির হোসেন চৌধুরী, প্রাথমিক শিক্ষা অফিসার চিন্তাহরণ দাস সাংবাদিকদের মধ্যে যুগান্তর প্রতিনিধি হারিছ আলী, মানবজমিনের চেরাগ আলী, দৈনিক সিলেট সুরমার গোলাপগঞ্জ প্রতিনিধি গোলাম দস্তগীর খান সামিন, অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ উদ্দিন।

এ ছাড়া উপস্থিত ছিলেনদৈনিক মানচিত্র প্রতিনিধি খালেদ হোসেন, সাপ্তাহিক ইউনানি কন্ঠের প্রতিনিধি তুষার ভট্রাচার্জ। বুধবার সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা, মৎস্য সপ্তাহ আনুষ্টানিক উদ্বেধন, মাছের পোনা অবমুক্ত করা ছাড়াও আলোচনা সভা, প্রমান্যচিত্র প্রদর্শন, মৎস্যজীবিদের নিয়ে আলোচনা সভা ও ফরমালিন বিরোধী অভিযান পরিচালনাসহ বিতর্ক প্রতিযোগীতা করা হবে বলে জাতীয় মৎস উদযাপন কমিটির পক্ষ থেকে জানানো হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।