মোঃমাসুদুর রহমান শেখ,বেনাপোল : জাতীয় মৎস্য সপ্তাহ-১৭ উপলক্ষ্যে শার্শায় সংবাদ সম্মেলন করেছেন উপজেলা মৎস্য অধিদপ্তর। মাছ চাষে গড়বো দেশ বদলে দেব বাংলাদেশ-এ স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার বেলা ১১টার সময় শার্শা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে প্রধাণ অতিথি হিসেবে উপস্থি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা হীরক কুমার।
শার্শা উপজেলা মৎস্য অফিসে আয়োজিত এ সংবাদ সম্মেলনে সিনিয়র মৎস্য কর্মকর্তা আবুল হাসান বিগত কয়েক বছরের সফলতা তুলে ধরেন। বলেন, শার্শা উপজেলাবাসী মৎস্য চাষে বিপ্লব বয়ে আনছে। এখানকার মানুষদের আমিষের চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন স্থানে রপ্তানি করছে। চলমান এ বিপ্লব ধরে রাখতে পারলে আগামী কয়েক বছরের মধ্যে দেশের প্রথম সারির মৎস্য উপজেলা হিসেবে স্থান পাবে।
তিনি মাছ চাষ সংরক্ষন, বিপনন ও আমিষের চাহিদাসহ বিভিন্ন বিষয়ের আলোকে জাতীয় মৎস্য সপ্তাহ পালনের ঘোষনা দেন। দেশের ক্রমবর্ধমান জনগোষ্টির কর্মসংস্থান, খাদ্য নিরাপত্তা, পুষ্টি উন্নয়ন, দারিদ্র বিমোচন, বৈদেশিক মুদ্রা অর্জন, প্রানীজ ও আমিষের চাহিদা পূরনে মাছ চাষের উপর বিভিন্ন প্রকল্প ও দিক নির্দেশনা মূলক বক্তব্য উপস্থাপন করে। এসাথে উপজেলায় বাজার মনিটরিং, মাছ আহরন-বিপনন-রেনু পোনা সংগ্রহ- পোনা অবমুক্তকরন।
এ অনুষ্ঠানে তিনি আরো বলেন বুধবার সকালে (আজ) স্থানীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন জাতীয় মৎস্য সপ্তাহ’র উদ্বোধন করবেন। সকালে র্যালীসহ উপজেলা প্রশাসনের পুকুরে মাছের পোনা অবমুক্ত করবেন।
এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য দপ্তরের সকল কর্মকর্তাসহ সাংবাদিকবৃন্দ।

