× Banner
সর্বশেষ
আজ ২২ এপ্রিল বিশ্ব ধরিত্রী দিবস আজ বুধবার (২২ এপ্রিল) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৮ বৈশাখ বুধবার (২২ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী – প্রধানমন্ত্রী সাতক্ষীরায় তিনদিন ব্যাপি ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ আটক-১ পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ মাদক ও তামাকজাত দ্রব্যের বিস্তার রোধে সচেতনতা সৃষ্টির তাগিদ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শার্শা থানা পুলিশের পৃথক অভিযানে আটক ৮ ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত

গোলাপগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন

admin
হালনাগাদ: রবিবার, ২৫ ডিসেম্বর, ২০১৬

গোলাপগঞ্জ প্রতিনিধি :গোলাপগঞ্জে পাষন্ড স্বামীর হাতে নির্মমভাবে স্ত্রী খুন হয়েছেন। নিহত স্ত্রীর নাম সুফিয়া বেগম (৩৫)।
গতকাল শনিবার রাত ৮ টার দিকে উপজেলার বাঘার এখলাছপুর গ্রামে এ নির্মম ঘটনা ঘটে। ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও ঘাতক স্বামী হেলাই মিয়াকে গ্রেফতার করতে পারেনি।
এ ঘনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বাঘা ইউপির এখলাছপুর এলাকার ঘাতক হেলাই মিয়া স্ত্রীর অনুমতি ছাড়াই ২/৩টি বিয়ে করেছেন। এ কারণে তিনি বাড়ী-ঘরে খুবি কম যাতায়াত করতেন । যখনি বাড়িতে আসতেন স্ত্রীর সাথে প্রায়ই ঝগড়া লেগেই থাকতো। শনিবার রাতে পাষন্ড স্বামী হেলাই মিয়া বাড়ীতে এসে কোন কারণ ছাড়াই তার স্ত্রী সুফিয়া বেগমের সাথে ঝগড়ায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে হেলাই মিয়া ক্ষুব্ধ হয়ে তার স্ত্রী ছুফিয়া বেগমের বুকে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। এসময় ছুফিয়া বেগম মাটিতে লুটিয়ে পড়েন। খবর পেয়ে এলাকাবাসী ছুটে আসেন ঘটনাস্থলে। এর পর খবর পেয়ে পুলিশ  গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।জানা যায় নিহত সুফিয়া বেগম ৩ ছেলে ও ২কন্যার জননী। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম ফজলুল হক শিবলী।
এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা দায়ের করা হয়নি।


এ ক্যটাগরির আরো খবর..