× Banner
সর্বশেষ
তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব জাপান কনসোর্টিয়ামকে দিতে চায় সরকার মঙ্গল অভিযানে যুক্তরাষ্ট্র-চীন-ভারতের সঙ্গে কাজ করতে চায় রাশিয়া জ্বালানি সংকট মোকাবিলায় প্রতিদিন ৩,১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্য দেশের জ্বালানি সংকট মোকাবিলায় ইতোমধ্যে দেশে পৌঁছেছে চারটি জাহাজ হামের প্রাদুর্ভাব: চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল ৩ লাখ শহীদকে ৩ মিলিয়ন বানিয়ে ফেলেন শেখ মুজিব -চীফ হুইপ জ্বালানি সংকট মোকাবিলায় নতুন উৎস থেকে তেল আমদানি শুরু মার্চে পোশাক রপ্তানি কমেছে ১৯ শতাংশ যিশু খ্রিস্টের মৃত্যুর দিন কীভাবে ‘Good’ হতে পারে? আজ শুক্রবার (৩ এপ্রিল) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

গোলাপগঞ্জে বিভিন্ন আয়োজনে সলিট পার্টির বর্ষবরণ

admin
হালনাগাদ: সোমবার, ২ জানুয়ারী, ২০১৭

গোলাপগঞ্জ প্রতিনিধি :গোলাগঞ্জে বিভিন্ন আয়োজনে ২০১৭ বর্ষবরণ করেছে উপজেলার কুশিয়ারা অঞ্চলের সলিট গ্রুপ নামক একটি সামাজিক সংগঠন।
রবিবার দিনব্যাপী আয়োজনে মধ্যে কালিজুরি বাগিরঘাট এলাকার ৬টি প্রাথমিক বিদ্যালয় এবং বাগিরঘাট উচ্চ বিদ্যালয়ের জেএসসি ও পিএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ২২জন শিক্ষার্থী ও ১ম, ৬ষ্ঠ ও ৮ম শ্রেণীর শিক্ষার্থী ব্যতীত বার্ষিক পরীক্ষায় উর্ত্তীর্ণ সকল শ্রেণীর ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের পুরস্কার ও পরিবেশ বান্ধব গাছ উপহার দেয়া হয়। সাথে সাথে এলাকার গুণী জনের মধ্যে চিকিৎসায় ডাঃ আব্দুস সালাম, ডাঃ ফয়ছল আহমদ, সফল জনপ্রতিনিধির ভুমিকায় ফখরুল ইসলাম, সঙ্গীতে মরহুম বাবর আলী (মরণোত্তর) শিক্ষকতায় আব্দুল খালিক মাস্টার, হাবিবুর রহমান, আশরাফ আলী প্রামাণিক, সাংবাদিকতায় মুহাম্মদ চেরাগ আলী, শিক্ষানুরাগী হাজি শামছুল হক, মোঃ ছালেক উদ্দিন, মোঃ ইয়াহিয়া, মঞ্জুরুল হক।
সমাজ সেবায় মাইজ উদ্দিন আহমদ, আনোয়ার উদ্দিন পংকি, মকলু মিয়া, ফখরুল ইসলাম। বিশেষ সম্মাননায় মোঃ আলতাফ হোসেন গোলাপগঞ্জ নির্বাহী অফিসার, মস্তাব উদ্দিন কামাল চেয়ারম্যান ৫নং বুধবারীবাজার ইউনিয়ন পরিষদ, কালিজুরী প্রভাতী সংঘ ও বাগিরঘাট যুব সংঘ। ক্রীড়ানুরাগী গহরুজ্জামান টুনইকে সম্মাননা পুরস্কারে ভুষিত করা হয়। এছাড়া এলাকাবাসীর মনোরঞ্জনে বর্ষ বরণ উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। আলোচনায় প্রধান অতিথি হিসাবে অংশ নেন গোলাপগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আলতাফ হোসেন, জেলা পরিষদ নির্বাচনে সদ্য নির্বাচিত ১১নং এলাকার সদস্য এ্যডভোকেট মুজিবুর রহমান, আমুড়া ইউনিয়নের চেয়ারম্যান রুহেল আহমদ প্রমুখ। সঙ্গীত পরিবেশন করেন সুদুর ঢাকা থেকে আগত চ্যানের আই সেরা কণ্ঠের শিল্পী মুহাম্মদ আশিক, ২০০৬ সালের ক্লোজ আপ ওয়ানের কৃতি শিল্পী মৌসুমী।
বাংলাদেশ বেতারের কণ্ঠ শিল্পী বাবলু খান, জাহাঙ্গীর আলম, ক্ষুদে শিল্পী রুহুল আমীন তুহিন ও মুহাম্মদ শহীদ। অনুষ্ঠান উপভোগ করার জন্য সন্ধ্যে থেকে গভীর রাত পর্যন্ত মাঠ ছিল লোকে লোকরণ্য। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, প্রতিটি এলাকায় এ ধরণের সংগঠন গড়ে উঠলে গুণীজনের সমাদর সহ শিক্ষার্থীরা উৎসাহিত হয়ে লিখা পড়ায় আরো এগিয়ে যাবে। তিনি সংগঠনটিকে আরো সুসংগঠিত করার আহবান জানান।


এ ক্যটাগরির আরো খবর..