জাহিদ উদ্দিন, গোলাপগঞ্জ : গোলাপগঞ্জে কুশিয়ারা নদীতে জেলেদের জালে ধরা পড়লো ৬২কেজি ওজনের একটি বাঘ মাছ। এ মাছটি উপজেলার উত্তর বাদেপাশা ইউনিয়নের বাগলা নামক স্থানে কুশিয়ারা নদী থেকে বুধবার ভোর রাতে মনাই মিয়া নামে এক জেলের জালে ধরা পড়ে। মাছটি দেখার জন্য উপজেলার দূর দূরান্ত থেকে শত শত উৎসুক জনতা ভীড় জমান।
জানা যায়, মঙ্গলবার রাতে ফেঞ্চুগঞ্জের জেলে মনাই মিয়া ও তার সহযোগী জেলে কুশিয়ারা নদীতে নৌকা দিয়ে মাছ ধরছিলেন।বুধবার ভোরে হঠাৎ তাদের জালে আটকা পড়ে বাঘ মাছটি।অনেক কৈশলে তারা মাছটি নৌকায় তুলেন সক্ষম হন। পরবর্তীতে মাছটি ফেঞ্চুগঞ্জ বাজার থেকে গোলাপগঞ্জ উপজেলার কালিজুড়ী গ্রামের আকমল আলী ও অলিউর রহমান মাছটি ৬৫ হাজার টাকায় পাইকারী দরে কিনে বুধবারীবাজার নিয়ে আসেন।মাছটি দেখার জন্য বুধবারীবাজারে লোকদের ভীড় জমে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত মাছটি এখনো বিক্রি হয়নি।