× Banner
সর্বশেষ
ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না – সংস্কৃতি মন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কিরগিজস্তান রাষ্ট্রপতির বিশেষ দূতের সাক্ষাৎ সাতক্ষীরা জেলা ধারাভাষ্যকার অ্যাসোসিয়েশনের  পূর্ণাঙ্গ কমিটি গঠন; সভাপতি সানা ও সম্পাদক ইকবাল  শার্শার উলসী ‘জিয়ার খাল’ পরিদর্শনে মফিকুল হাসান তৃপ্তি: উদ্বোধনে আসছেন তারেক রহমান বাগআঁচড়ায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে প্রতারণার ফাঁদে ফেলে ভ্যান চুরি সরকারের দুই মাস পূর্তি উপলক্ষ্যে শনিবার বিকেলে সংবাদ সম্মেলন প্রথম ধাপে শেষ হলো ৪০০ মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার উপকূলে লবণাক্ততা ও দূষণ বড় চ্যালেঞ্জ – পরিবেশ প্রতিমন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগে দুর্নীতি-অনিয়ম বরদাস্ত করা হবে না – শিক্ষামন্ত্রী পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ উলাশী জিয়া খাল পুনঃখনন স্থান পরিদর্শন

গোলাপগঞ্জে এক যুবককে হত্যার অভিযোগ , দুই সহোদর আটক

admin
হালনাগাদ: রবিবার, ১২ মার্চ, ২০১৭

জাহিদ উদ্দিন, গোলাপগঞ্জ: গোলাপগঞ্জে এক যুবককে হত্যার অভিযোগ পাওয়া গেছে। হত্যার পর তড়িঘড়ি করে লাশ দাফনের চেষ্টাও করা হয়। এ নিয়ে গোটা এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।নিহত যুবকের নাম তারেক আহমদ (২৬)।
সে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের পূর্বভাগ নয়াগ্রামের হারিছ আলীর পুত্র। খবর পেয়ে শনিবার বিকেলে লাশ উদ্ধার করেছে পুলিশ।ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে আপন দুই ভাইকে আটকের পর জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাযায়, দীর্ঘদিন থেকে ঔই এলাকার হারিছ আলীর পুত্র তারেক আহমদ মানসিক ভারসাম্যহীন ছিল।এ নিয়ে অনেক ডাক্তার ও কবিরাজের কাছে গিয়ে চিকিৎসা করানোর পরও তারেক সুস্থ হয়নি।এলাকাবাসী জানান শনিবার তারেকের অস্বাভাবিক মৃত্যুর পর তড়িঘড়ি করে লাশ দাফনের চেষ্টা করে তার পরিবারের লোকজন। এসময় লাশের গোসল ও কবর কোড়া হয় লাশ দাফনের জন্য। এলাকাবাসীর কাছে বিষয়টি রহস্যজনক  গোলাপগঞ্জ মডেল থানায় খবর দিলে এসআই আতিক ও এসআই শংকর সহ একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্বার করে থানায় নিয়ে আসেন।এসময় নিহত তারেক আহমদের আপন ভাই সাদেক আহমদ (৩৫) ও ছালেহ আহমদ (৩০) কে আটক করে নিয়ে আসা হয়।
পুলিশ জানায় নিহত তারেকের ঘাড় ভাঙ্গা ছাড়াও বুক গলা হাতসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। লাশ উদ্বারের পর পুলিশ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে  প্রেরণ করেছে।পুলিশ বলছে আটককৃত দুই সহোদরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।আশা করছি হত্যার আসল রহস্য উন্মোচন হবে।
এ ঘটনার পর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার ওসি।


এ ক্যটাগরির আরো খবর..