× Banner
সর্বশেষ
FICCI FDI Conference 2026-এ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা স্মারক প্রদান বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে FICCI FDI Conference 2026, উন্মোচিত হলো এফডিআই রিপোর্ট মাদারীপুরে বৈশাখী ভাতা ও ঈদ বোনাস না পাওয়ায় দপ্তরিদের শিক্ষা কর্মকর্তার কার্যালয় ঘেরাও কোটালীপাড়ায় উল্টো রথযাত্রায় ভক্তদের ঢল পেঁয়াজ সংরক্ষণে কৃষকদের আরও ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেবে সরকার তথ্য ও সম্প্রচার মন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট-পেজ, বিভ্রান্তি এড়াতে সতর্ক থাকার আহ্বান সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি -তথ্যমন্ত্রী বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে দেশব্যাপী কর্মসূচির প্রস্তুতি, গুরুত্ব পাচ্ছে ডিজিটাল রূপান্তর ও এআই নতুন ভারতের জাতীয়তাবাদ ও ডিপস্টেটের চক্রান্ত: একটি রাজনৈতিক বিশ্লেষণ যুক্তরাষ্ট্র-সৌদি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি: বেসামরিক কর্মসূচির আড়ালে বাড়ছে কৌশলগত উদ্বেগ

গোলাপগঞ্জে উপজেলা নিসচা’র ঈদ পুণর্মিলনী অনুষ্ঠিত

admin
হালনাগাদ: রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৭

গোলাপগঞ্জ প্রতিনিধি :সিলেটের গোলাপগঞ্জে নিরাপদ সড়ক চাই (নিসচা’র) ঈদ-পুণর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯সেপ্টেম্বর) বিকেল ৪ টায় পৌরসভা অডিটোরিয়ামে অনুষ্ঠিতব্য ঈদ- পুণর্মিলনীতে প্রধান অতিথি ছিলেন নিসচা’র সিলেট জেলা শাখার সভাপতি এম বাবুল লস্কর।

উপজেলা নিসচা’র সভাপতি ইলিয়াছ বিন রিয়াছতের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মনসুর হোসেন মুন্নার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ছালিক আহমদ চৌধুরী, ফুলবাড়ী ইউপির সাবেক চেয়ারম্যান ও উপজেলা নিসচা’র আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মামুন আহমদ রিপন, জেলা নিসচার সাধারণ সম্পাদক শাহ মো. লোকমান আলী, নবীব আলী কলেজ পরিচালনা কমিটির সদস্য আব্বাাস উদ্দিন, উপজেলা গণদাবী পরিষদ সভাপতি ডা. হাবিবুর রহমান, নাগরিক অধিকার পরিষদের সেক্রেটারী পরিবেশবাদী আব্দুল লতিফ সরকার, রিয়াজ উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক গোলাম দস্তগীর খান ছামিন।

শুরুতে স্বাগত বক্তব্য রাখেন গোলাপগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর ও নিসচার সহ-সভাপতি গোলাম মোস্তফা মোসা। এছাড়াও বক্তব্য রাখেন দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি হারিছ আলী, গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সেক্রেটারী জাহিদ উদ্দিন, তরুন সমাজসেবী ফখরুল ইসলাম, নিসচার সাধারণ সম্পাদক লায়েক আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক, তরুন সমাজকর্মী কামাল আহমদ, নিসচার সহ-সাধারণ সম্পাদক খন্দকার বদরুল ইসলাম, সফল খামারী জমির উদ্দিন আহমদ, একটি বাড়ী একটি খামার ফিল্ড অফিসার জাকির হোসেন, ওসমানী স্মৃতি পরিষদের সভাপতি এসইউ শিপলু, গোল্ডেন স্টার সমাজ কল্যাণ সংস্থার সেক্রেটারী আবিদ আহমদ, বাংলাদেশ ফুটবল লেফারী ও নিসচার সদস্য হোসেন আহমদ, জামিল আহমদ, সুলতান আহমদ শিপু, সত্য রঞ্জন বিশ্বাস প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বন্যা পরবর্তী সময়ে বেশীর ভাগ রাস্তায় বড় বড় খানাখন্দের সৃষ্টি হয়েছে। যার ফলে প্রতিনিয়ত ছোট বড় দূর্ঘটনার স্বীকার হচ্ছেন সাধারণ মানুষ। ক্ষতির সম্মুখীন ও দূর্ভোগের পোহাতে হচ্ছে তাদেরকে। এসময় বক্তারা সিলেট-জকিগঞ্জ সড়কের দ্রুত সংস্কার করে জনগণের দূর্ভোগ থেকে মুক্তি দেয়ার জোর দাবি জানান তারা।


এ ক্যটাগরির আরো খবর..