× Banner
সর্বশেষ
দেশের প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উপদ্রুত এলাকায়  আশ্রয় ও ত্রাণ কার্যক্রম বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী দেশের প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী সিঙ্গাপুর বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতাদের সাক্ষাৎ মধুখালীতে শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট সভাপতি ও ইউনিট লিডারদের সাথে মতবিনিময় সভা যখনই বাংলাদেশের জনগণ বিপদে পড়েছে, চীন পাশে দাঁড়িয়েছে – ইয়াও ওয়েন দিল্লি বিক্ষোভের পর মোদি সরকারের কাছে রাহুল গান্ধীর ৫ দফা দাবি

গোলাপগঞ্জে “আমাদের ঈদ”ম্যাগাজিনের মোড়ক উন্মোচন

Kishori
হালনাগাদ: শনিবার, ১ জুন, ২০১৯

সিলেটের গোলাপগঞ্জে ঈদের বিশেষ প্রকাশনা “আমাদের ঈদ” নামক ম্যাগাজিনের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুর ২টায় গোলাপগঞ্জ পৌরসভা অডিটোরিয়ামে এ ম্যাগাজিনের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব সম্পন্ন হয়।

অনুষ্ঠানে “আমাদের ঈদ” বইয়ের সম্পাদক, গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি এম আব্দুল জলিলের সভাপতিত্বে ও গোলাপগঞ্জ পৌর প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন “আমাদের ঈদ” বইয়ের সহকারী সম্পাদক সাংবাদিক আব্দুল আজিজ ও নির্বাহী সম্পাদক সাংবাদিক জাহিদ উদ্দিন।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল, উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান, গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি আব্দুল আহাদ, ঢাকাদক্ষিণ ইউপির প্যানেল চেয়ারম্যান-২ সেলিম আহমদ, শ্রীমঙ্গল সরকারি কলেজের সহযোগী অধ্যাপক সাজিদ আহমদ। উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজ আহমদ চৌধুরী, আওয়ামীলীগ নেতা যুক্তরাজ্য প্রবাসী আব্দুস সামাদ, গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির সদস্য দেলোয়ার হোসেন মাহমুদ, আমুড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ফরহাদ আহমেদ, গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কোষাধ্যক্ষ জালাল আহমদ চৌধুরী, সিএনএন বাংলা টিভির গোলাপগঞ্জ উপজেলা প্রতিনিধি শফিক উদ্দিন আহমদ, গোলাপগঞ্জ পৌর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক কে এম আব্দুল্লাহ, দপ্তর সম্পাদক মো: হাবিবুর রহমান, ছাত্রলীগ নেতা সাকিল হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, গোলাপগঞ্জের কর্মরত কয়েকজন সাংবাদিকদের এই উদ্যোগ সাহিত্য বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সেই সাথে তরুণদের সাহিত্যপ্রেমী করে তুলবে। ঈদের আনন্দকে একধাপ বাড়িয়ে দিতে আগামীতেও ঈদের বিশেষ ম্যাগাজিন “আমাদের ঈদ” প্রকাশ হওয়ার মাধ্যমে গোলাপগঞ্জের ইতিহাস ঐতিহ্য আরো বেশি তুলে ধরা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তাঁরা।


এ ক্যটাগরির আরো খবর..