বগুড়ায় টায়ারের গোডাউনে অগ্নিকান্ড

বগুড়া প্রতিনিধি: বগুড়া শহরের দত্তবাড়ীতে নাহিদ মটরসের টায়ারের গোডাউনে ১১ জানুয়ারি শনিবার রাত সাড়ে আটটার দিকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা স্থানীয় কাউন্সিলরের সহযোগিতায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

বগুড়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার বজলুর রশিদ জানান, গত শনিবার রাতে শহরের দত্তবাড়ীতে পানির ট্যাংকি রোডে টায়ারের গোডাউনে আগুন লাগে। খবর পেয়ে ৩টি ইউনিট ঘটনাস্থলে যায়। রাত ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে কী কারণে আগুনের সূত্রপাত বা কী পরিমাণ ক্ষতি হয়েছে তা তদন্ত না করে বলা যাবে না। ১২ জানুয়ারি রবিবার সকালে বগুড়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর লায়ন কবিরাজ তরুণ চক্রবর্তী জানান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীদের সহযোগিতায় আগুন নেভানো হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Ovi Pandey
লেখক / প্রতিবেদক

Ovi Pandey

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।