স্ত্রীর সাথে অভিমান করে চট্টগ্রামে এক যুবকের আত্মহত্যা

রিয়া চৌধুরী,(চট্টগ্রাম প্রতিনিধি) :চট্টগ্রামে স্ত্রীর সাথে অভিমান করে মো. শাহজাহান (২৪) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। শনিবার সকাল সাড়ে ১১টার দিকে নগরের পতেঙ্গা থানার স্টিলবাজার এলাকার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

শাহজাহান ভোলা জেলার চরফ্যাশনের রসুলপুর এলাকার মোলেক ফরাজির ছেলে।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে দায়িত্বরত জেলা পুলিশের এএসআই মো. আলাউদ্দিন তালুকদার বলেন, স্ত্রীর সাথে মনোমালিন্যের জের ধরে ফ্যানের সাথে কোমরের বেল্ট পেঁচিয়ে এক যুবক আত্মহত্যার চেষ্টা করেন। পরে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।