× Banner
সর্বশেষ
নবীগঞ্জের স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ইপিআই পোর্টারা ৮ মাসের  বেতন ২০ মাসের ভাতা না পাওয়ায় মানবেতর জীবনযাপন শার্শার রুদ্রপুর সিমান্ত এলাকায় বিজিবির অভিযানে ৮৮ বোতল নেশা জাতীয় সিরাপ উদ্ধার  বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ১০০ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ আটক-১ দ্যা নিউজের উপদেষ্টা সম্পাদক ধীরেন্দ্রনাথ বারুরীর প্রয়াণে সম্পাদকের শোক প্রকাশ শার্শা সীমান্তের ‘ত্রাস’ সাজু বদ্দি গ্রেপ্তার, ছিনিয়ে নেওয়ার আশঙ্কায় রাতেই যশোরে স্থানান্তর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি মালামালসহ আটক ১ থ্যালাসেমিয়া নিয়ন্ত্রণে জনসচেতনতা জরুরি – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আরজেএফ’র উদ্যোগে ‘রমজানের পবিত্রতা রক্ষায় গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত ডাসারে র‍্যাবের অভিযানে ৯২ পিস নিষিদ্ধ কোডিন সিরাপসহ আটক-১ ঢালিউড ইন্ডাস্ট্রি ‘ডাস্টবিন’ ছাড়া কিছুই না – অপু বিশ্বাস

গেইলের ছক্কায় উড়ে গেল চিটাগং

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০১৫

ক্রীড়া ডেস্ক: গতকাল টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বরিশালের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৩৫ রান করে চিটাগং ভাইকিংস।

জয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে এক গেইলই বরিশালকে জিতিয়ে দেন। মাত্র ৪৭ বলে ৬ চার এবং ৯ ছক্কায় ৯২ রানের হার না মানা বিধ্বংসী এক ইনিংস উপহার দেন গেইল। তার সঙ্গে বরিশালের অধিনায়ক মাহমুদউল্লাহ ১৯ রানে অপরাজিত থাকেন। আর এই গেইল ঝড়ের দিন ৫ ওভার হাতে রেখেই ৮ উইকেটে বড় জয় পায় বরিশাল বুলস। বরিশালের হয়ে রনি তালুকদার (১)ও মেহেদী মারুফ (১৮) রান করেন আউট হন।

বুধবার আগে ব্যাটিংয়ে নেমে চিটাগংয়ের হয়ে ২৮ রান করে সর্বোচ্চ ইনিংস খেলেন দিলশান ও এনামুল। তাছাড়া উমর আকমল ২৫, আসিফ আহমেদ ১৭ ও ইয়াসির আলী ১১ রান করেন।

বল হাতে বরিশালের হয়ে দুটি করে উইকেট পান মোহাম্মদ সামি ও কেভিন কুপার। তাছাড়া ১টি করে উইকেট পান আল আমিন হোসেন, সোহাগ গাজী ও মাহমুদউল্লাহ।

সবার আগেই বিপিএলে সেমিফাইনাল নিশ্চিত করার কথা ছিল বরিশালের। কিন্তু ব্যাটিং দানব ক্রিস গেইল আসর পরেই দুটি ম্যাচে হারে মাহমুদউল্লার দল। কিন্তু এই বিপিএলে নিজের তৃতীয় ম্যাচে গেইলের আসল রূপ দেখল ভক্তরা। ফলে বরিশালও জয় পেলে ৮ উইকেটের বড় ব্যবধানে। তবে প্রথম দিকে ভালো করায় এই ম্যাচের জয় ছাড়াই শেষ চার নিশ্চিত হয় বরিশালের।

মঙ্গলবার খেলা ছিল না বরিশাল বুলসের। তবে ওইদিনেই শেষ চারে খেলা নিশ্চিত হয়েছে তাদের। প্রথম ম্যাচে ঢাকা ডায়নামাইটসের কাছে হেরে বিদায় নেয় চিটাগং ভাইকিংস। দ্বিতীয় ম্যাচে মাশরাফির কুমিল্লাকে হারায় সাকিবের রংপুর রাইডার্স। এই ম্যাচের মধ্যে দিয়েই বরিশাল শেষ চারের খেলা নিশ্চিত করে। বর্তমানে ৯ ম্যাচের ৬টিতে জিতে পয়েন্ট টেবিলের তৃতীয় অবস্থানে রয়েছে বরিশাল বুলস।


এ ক্যটাগরির আরো খবর..