× Banner
সর্বশেষ
আফগান পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে স্পিকা‌রের বৈঠক দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে – স্বাস্থ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা আরও জোরদার করবে বাংলাদেশ ‘বাংলা কিউআর’ কোড স্ক্যান করে ক্যাশলেস প্রযুক্তিতে বই কিনলেন তথ্যমন্ত্রী সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি মাদারীপুরে ডাম্পিং স্টেশনের জায়গা নির্ধারণ, সম্ভব্য ব্যয় ৬২ কোটি টাকা মহেশপুর পৌরসভার প্রকৌশলীকে ম্যানেজ নকশা জালিয়াতি, রাস্তা দখল করে চলছে ভবন নির্মাণ পলাতক আসামির প্রকাশ্য সংবাদ সম্মেলন, পুলিশের ভূমিকা নিয়ে বিতর্ক ঝিনাইদহে খুলনা বিভাগীয় কীটনাশক ব্যবসায়ী সম্মেলন অনুষ্ঠিত আন্তর্জাতিক স্বাস্থ্যসেবায় ব্র্যাক ব্যাংক প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা

গেইলের কাছে ‘প্রতিদান’ চাইছেন অমিতাভ

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৯ মার্চ, ২০১৬

সাধারণ সৌজন্য বিনিময় পর্যন্ত আর সীমাবদ্ধ নেই, দুজনের সম্পর্কটা এখন অনেকই বেশি উষ্ণ। নইলে কি ক্রিস গেইলকে অমিতাভ বচ্চন নিজের বাড়িতে নিমন্ত্রণ করেন? সেখানে গেইলের কাছে একটা ‘আবদার’ও করেছেন অমিতাভ। অবশ্য যত যাই হোক, গেইল সেটা নিশ্চয় রাখবেন না!
কিন্তু দুই ভুবনের দুই মানুষের এমন অন্তরঙ্গতা কবে থেকে? ঘটনার শুরু গত মাসে, অমিতাভকে একটা ক্রিকেট ব্যাট উপহার দিলেন গেইল। সেটা পেয়ে বিগ বি তো রীতিমতো অবাক, টুইট করে জানালেন গেইল যে তাঁকে চেনেন, সেটাই জানতেন না। পরে গেইলও পালটা টুইটে জানিয়েছেন, অমিতাভকে শুধু চেনেনই না, বলিউড কিংবদন্তির অভিনয়ের অনেক বড় ভক্তও। অমিতাভকে বলিউডের ‘শাহেন শাহ’বলেও সে কী প্রশংসা গেইলের!
বিগ বি হয়তো মনে মনে ঠিক করে রেখেছিলেন, এরপর গেইল ভারতে এলে আপ্যায়নের সুযোগ ছাড়বেন না। ওয়েস্ট ইন্ডিজও টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে মুম্বাই এল। ইংল্যান্ডের সঙ্গে অবশ্য প্রথম ম্যাচটা খেলেছিল, সেখানে আবার ফিরে আগামীকাল ওয়াংখেড়ে স্টেডিয়ামে সেমিফাইনালের প্রতিপক্ষ ভারত। কাল গেইলকে তাই নিজের বাসায় ডেকে খাইয়েছেন।
কিন্তু চাইলেও তো ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যানকে অমিতাভ শুভকামনা জানাতে পারেন না। নিজের দেশের অমঙ্গল তো কামনা করা যায় না! অমিতাভ তাই দুই কূলই রক্ষা করতে চাইলেন—গেইল সেঞ্চুরি করুন সমস্যা নেই, কিন্তু ওয়েস্ট ইন্ডিজ যেন ম্যাচটা হারে! অমিতাভ যদি ডালে ডালে চলেন, গেইলও চলেন পাতায় পাতায়। রসিকতা করেই বললেন, সেঞ্চুরি তাঁর দরকার নেই, দল জয় পেলেই হলো।
গেইলকে নিজের আত্মজীবনী উপহার দিয়েছেন অমিতাভ। পরে ওয়েস্ট ইন্ডিজ ওপেনার ইনস্টাগ্রামে লিখেছেন, ‘আতিথেয়তা ও নিমন্ত্রণের জন্য ধন্যবাদ। বইগুলোর জন্যও। বস চাইছেন আমি যেন সেঞ্চুরি করি আর ভারত জেতে। আমার সেঞ্চুরি দরকার নেই, জয়টাই দরকার।’ অমিতাভও টুইট করেছেন, ‘জানতাম না ও আমার এত বড় ভক্ত। খুবই অমায়িক একজন মানুষ। আশা করি ও কাল আমার প্রশংসার প্রতিদান দেবে।’

গেইল এই কথা রাখার মতো বোকা নিশ্চয়ই নন!

 


এ ক্যটাগরির আরো খবর..