× Banner
সর্বশেষ
উন্নত চিকিৎসায় ১৫টি হাসপাতালে হেমাটোলজি মেশিন অনুদান কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোক বইয়ে সই, ১৬ জুলাই অর্ধদিবস রাষ্ট্রীয় শোক আইএমএফ নতুন কর্মসূচির ভিত্তিতে একমত, ধাপে ধাপে অর্থনৈতিক সংস্কার করবে সরকার: অর্থমন্ত্রী বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা চাইলেন বিমানমন্ত্রী বেনাপোল বন্দরের ৩৭ নম্বর শেডে মিলল নিখোঁজ ১৯ প্যাকেজ ভারতীয় পণ্য ঘুমন্ত অবস্থায় বিষধর সাপের কামড়ে জেরিনের মৃত্যু বিদেশি বিনিয়োগ আকর্ষণে আরও বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলবে সরকার রাজশাহীতে আধুনিক মিট প্রসেসিং সেন্টার নির্মাণের উদ্যোগ, নিরাপদ মাংস সরবরাহে জোর চলতি বছরেই প্রতিটি উপজেলা হাসপাতালে আধুনিক প্যাথলজি ল্যাব স্থাপন: স্বাস্থ্যমন্ত্রী ছাত্রশিবিরকে বিদায় জানালেন ঢাকা বিশ্ববিদ্যালয় ভিপি সাদিক কায়েম

ডেস্ক

শেষটা আর রাঙাতে পারল না তিউনিসিয়া ,কাঁপিয়ে দিয়েছিল নাইজেরিয়াকে

Kishori
হালনাগাদ: রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
শেষটা আর রাঙাতে পারল না তিউনিসিয়া

৩-০ গোলের লিড তখন নাইজেরিয়ার। কিন্তু এরপরও মাঠে স্বস্তি পেল না তারা। কাছাকাছি র‌্যাঙ্কিংয়ের তিউনিসিয়া কাঁপিয়ে দিয়েছিল নাইজেরিয়াদের। ১৩ মিনিটের ব্যবধানে দুই গোল পরিশোধ করেও শেষটা আর রাঙাতে পারল না তিউনিসিয়া। হার মেনেই মাঠ ছাড়তে হয়েছে দলটিকে।

আফ্রিকা কাপ অব নেশনসে (আফকন) গ্রুপ পর্বের ম্যাচে শনিবার রাতে মুখোমুখি হয়েছিল ফিফা র‍্যাঙ্কিংয়ের ৩৮ নম্বরে থাকা নাইজেরিয়া এবং ৪২তম দল তিউনিসিয়া। দুই দলের রোমাঞ্চকর লড়াই ৩-২ ব্যবধানে জিতে শেষ ষোলো নিশ্চিত করেছে নাইজেরিয়া।

মরক্কোর ফেজ শহরে এদিন সুপার ঈগলদের হয়ে একটি করে গোল করেন- ভিক্টর ওসিমেন, উইলফ্রেড এনদিদি, অ্যাডেমোলা লুকম্যান। তিউনিসিয়ার হয়ে দুটি গোল শোধ করেন- মনতাসার তালবি ও আলি আবদি। ‘সি’ গ্রুপ থেকে তিউনিসিয়ার জন্যও সুযোগ আছে।

দ্বিতীয়ার্ধে নেমে ৫০ মিনিটে লুকম্যানের কর্নার থেকে হেডে নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম গোল করেন উইলফ্রেড এনদিদি। এরপর ৬৭ মিনিটে ওসিমেনের বাড়ানো বলে লুকম্যান নিজেই গোল করে ব্যবধান নিয়ে যান ৩-০-তে।

ম্যাচের প্রথম গোল পেতে বিরতির আগ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে হয় নাইজেরিয়াকে। ৪৪ মিনিটে অ্যাডেমোলা লুকম্যানের নিখুঁত ক্রস থেকে দারুণ হেডে গোল করে নাইজেরিয়াকে এগিয়ে দেন ভিক্টর ওসিমেন।

শেষ ২০ মিনিটে পাল্টা আক্রমণে আসে তিউনিসিয়া। হ্যানিবাল মেজব্রির ফ্রি-কিক থেকে মনতাসার তালবির হেডে এক গোল শোধ করে কার্থেজ ঈগলসরা।

এরপর নাইজেরিয়ার ডিফেন্ডার ব্রাইট ওসাই-স্যামুয়েলের হাতে বল লাগার ঘটনায় পেনাল্টি পায় তিউনিসিয়া। ৮৭ মিনিটে আলি আবদি স্পট কিক থেকে গোল করলে ম্যাচে উত্তেজনা ফিরে আসে।

যোগ করা সময়ে সমতায় ফেরার খুব কাছাকাছি গিয়েছিল তিউনিসিয়া। অধিনায়ক ফেরজানি সাসির হেড অল্পের জন্য বাইরে চলে যায়। শেষ মুহূর্তে ইসমাইল ঘারবির ভলিও লক্ষ্যে রাখতে পারেননি।

এই জয়ে দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে থেকে শেষ ষোলো নিশ্চিত করেছে তিনবারের চ্যাম্পিয়ন নাইজেরিয়া। শেষ ম্যাচে উগান্ডার বিপক্ষে খেলবে তারা। অন্যদিকে তিন পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছে তিউনিসিয়া। শেষ ম্যাচে তানজানিয়ার বিপক্ষে ড্র করলেই নকআউটে উঠবে ২০০৪ সালের চ্যাম্পিয়নরা।


এ ক্যটাগরির আরো খবর..