× Banner
সর্বশেষ
খাতা মূল্যায়ন অনিয়মে কঠোর ব্যবস্থা, নকলমুক্ত এসএসসি পরীক্ষা নিশ্চিতের নির্দেশনা দিলেন শিক্ষামন্ত্রী সমতল ও পাহাড়ে কোনো বৈষম্য থাকবে না -পার্বত্য মন্ত্রী সালথায় শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে -নৌপরিবহন প্রতিমন্ত্রী নাসা মেইনল্যান্ড গার্মেন্টস খুলছে ৮ এপ্রিল -শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী দর্জি কাজের মাধ্যমে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন বুনছেন বিধবা সায়রা খাতুন  নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকারের জিরো টলারেন্স -সমাজকল্যাণ মন্ত্রী শার্শা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহারিয়ার মাহমুদকে অপসারণের দাবিতে মানববন্ধন ফরিদপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বর্ণ ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু ফরিদপুরে খালাকে হত্যার প্রতিবাদে মানববন্ধন, ঘাতকের ফাঁসির দাবিতে উত্তাল এলাকাবাসী

নিজস্ব প্রতিবেদক

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর সঙ্গে রিহ্যাব প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

ACP
হালনাগাদ: বুধবার, ১১ মার্চ, ২০২৬
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর সঙ্গে রিহ্যাব প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহেরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) একটি প্রতিনিধিদল।

বুধবার (১১ মার্চ) সচিবালয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর অফিস কক্ষে রিহ্যাব সভাপতি মো. ওয়াহিদুজ্জামানের নেতৃত্বে প্রতিনিধিদল সাক্ষাৎ করেন। এ সময় উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম।

সাক্ষাৎকালে মন্ত্রী ঢাকাকে বাসযোগ্য করে তোলা এবং সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী মূল্যে আবাসন সুবিধা নিশ্চিত করতে রিহ্যাবের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, ঢাকা নগরীতে উচ্চবিত্ত শ্রেণির মানুষের পাশাপাশি সব শ্রেণিপেশার মানুষের বাসযোগ্য করে গড়ে তুলতে হলে সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী মূল্যে আবাসন সুবিধা নিশ্চিত করতে হবে।

সাক্ষাৎকালে রিহ্যাব প্রতিনিধিদলে আরও ছিলেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী ভূইয়া, ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আক্তার বিশ্বাস, ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার আব্দুল লতিফ ও ভাইস প্রেসিডেন্ট লায়ন এম এ আউয়াল।

একইদিনে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহেরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ইনস্টিটিউট অব প্লানার্সের প্রতিনিধি দল।

এ সময় উপস্থিত ছিলেন রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম, নগর উন্নয়ন অধিদপ্তরের পরিচালক এম মাহমুদ আলী ও রাজউকের চিফ টাউন প্লানার মো. আশরাফুল ইসলাম।

বিআইপি প্রেসিডেন্ট ড. মুহাম্মদ আরিফুল ইসলামের নেতৃত্বে সাক্ষাৎকালে আরও ছিলেন বিআইপি ভাইস প্রেসিডেন্ট ড. ফারহানা আহমেদ, আবু সালেহ মো. সালাউদ্দীন ও মাকসুদ হাশেম।


এ ক্যটাগরির আরো খবর..