× Banner
সর্বশেষ
ভারতের কৌশলগত অস্ত্র সুরক্ষায় ভূগর্ভস্থ অবকাঠামো জোরদার এবার ভারতে চালু হচ্ছে চালকবিহীন পড ট্যাক্সি (Pod Taxi) আজ ১৮ এপ্রিল শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৮ এপ্রিল (৪ বৈশাখ) শনিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে হজ ফ্লাইট উদ্বোধন, দেশ ও জাতির কল্যাণে দোয়া চাইলেন প্রধানমন্ত্রী ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না – সংস্কৃতি মন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কিরগিজস্তান রাষ্ট্রপতির বিশেষ দূতের সাক্ষাৎ সাতক্ষীরা জেলা ধারাভাষ্যকার অ্যাসোসিয়েশনের  পূর্ণাঙ্গ কমিটি গঠন; সভাপতি সানা ও সম্পাদক ইকবাল  শার্শার উলসী ‘জিয়ার খাল’ পরিদর্শনে মফিকুল হাসান তৃপ্তি: উদ্বোধনে আসছেন তারেক রহমান বাগআঁচড়ায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে প্রতারণার ফাঁদে ফেলে ভ্যান চুরি

ডাসার(মাদারীপুর) প্রতিনিধি

মাদারীপুরের ডাসারে গৃহবধূর রহস্যজনক মৃত্যু 

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৬ জুন, ২০২৫
অভিমান করে কিশোরীর আত্মহত্যা

মাদারীপুরের ডাসারে রিপা আক্তার(২০) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহত গৃহবধূর শশুরবাড়ীর সদস্যরা আত্মহত্যা বলে দাবি করলেও বাবার বাড়ীর লোকজন বলছেন, পরিকল্পিত হত্যা।
আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টার দিকে ঘরের আড়ার সাথে তার ঝুলন্ত মরদেহ শশুর বাড়ীর লোকজন উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যায়।পরে পুলিশকে খবর দেয়।নিহত ওই গৃহবধূ উপজেলার আইসার গ্রামের আশরাফুল মুন্সির স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, ঢাকা গাজীপুরের বাসিন্দা রফিক হাওলাদারের ছোট মেয়ে রিপার সাথে মাদারীপুরের ডাসার  উপজেলার আইসার গ্রামের  আশরাফুলের সাথে দেড় বছর তার ভালবেসে ঢাকায় গোপনে বিয়ে করেন।বিয়ের পরে আশরাফুল মুন্সি তার স্ত্রী  রিপাকে নিয়ে গ্রামের  বড়ীতে থাকতেন।বিয়ের পরে সংসার জীবনে সুখী ছিলেন না রিপা।
নিহতের বড় বোন রুপা আক্তার জানান, আমার ছোট বোনের দেড় বছর আগে আমাদের না জানিয়ে সম্পর্ক করে বিয়ে করে। বিয়ের পর থেকে শশুর বাড়ীর লোকজন প্রায়ই রিপাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতো।সকল অত্যাচার মেনে নিয়ে মুখ বুজে সংসার করছিল সাবিনা।গত এক সপ্তাহ ধরে আমার বোনের উপর টর্চার করছে করছে তার শাশুড়ী ও ননদ। এমনি খাবারও দেয়নি।আমার বোনের মৃত্যুর খবর শুনে বাবা স্টোক করে হাসপাতালে ভর্তি আছে।আমার বোনকে ওরা পরিকল্পিতভাবে হত্যা করছে।আমি তাদের কঠোর শাস্তি চাই।
এব্যাপারে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ এহতেশামুল ইসলাম বলেন, হাসপাতালের মাধ্যমে রিপা আক্তার নামে এক গৃহবধূর গলায় ফাঁস দেওয়া লাশ তার শশুর বাড়ী লোকজন নিয়ে যায়।খবর পেয়ে লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়।ময়না তদন্ত শেষে মৃত্যুর  প্রকৃত কারণ জানা যাবে।এঘটনায় কেউ এখনো অভিযোগ করেনি।অভিযোগ পেলে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..