অবৈধ গর্ভপাতকে কেন্দ্র করে স্ত্রী হত্যা, ধানক্ষেতে লাশ ফেলল স্বামী

অমৃত  ঘোষ, বগুড়াঃ বগুড়ায় গর্ভপাত ঘটানোকে কেন্দ্র করে স্বামী – স্ত্রীর ঝগড়ার জেরে শিরিন সুলতানা নামের এক গৃহবধূকে গলায় ফাস লাগিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে।
ঘটনাটি ঘটেছে বগুড়ার শিবগঞ্জ পৌর এলাকার আঁচলাই গ্রামে। থানা পুলিশ এক ধান ক্ষেত থেকে  গৃহবধূর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
পুলিশ জানায়, বুধবার  সকাল আনুমানিক ১০ টায় বগুড়ার শিবগঞ্জ পৌর এলাকার আঁচলাই গ্রামের এক ধান ক্ষেতে স্থানীয় লোকজন শিরিন সুলতানা (২৫) নামের এক গৃহবধূর লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনার স্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে।
নিহত শিরিন সুলতানা শিবগঞ্জের পৌর এলাকার আঁচলাই নয়াপাড়া গ্রামের মামুনের স্ত্রী এবং গিঙ্গেরগাড়ি গ্রামের সেকেন্দার আলীর মেয়ে। জানা গেছে, শিরিন সুলতানার সাথে  গত ৬ মাস আগে আঁচলাই নয়াপাড়া গ্রামের মামুনকে বিয়ে করে।  বিয়ের পর শিরিন ও তার স্বামী বগুড়া শহরের ফুলবাড়িতে ভাড়া বাসায় বসবাস করত।। এদিকে শিরিনের গর্ভে বাচ্চা আসলে শিরিন কাউকে না জানিয়ে নিজের গর্ভের বাচ্চা টি নষ্ট করে অবৈধ ভাবে গর্ভপাত ঘটায়।
গত মঙ্গলবার  বিকেলে তারা নিজ গ্রামের বাড়ি শিবগঞ্জ পৌর এলাকার আঁচলাই গ্রামে গেলে শিরিনের গর্ভপাত ঘটানো নিয়ে শ্বশুরবাড়ির লোকজনের মধ্যে ঝগড়া বিবাদ হয়। এর জের ধরে মঙ্গলবার রাতে স্বামী মামুন তাকে মারধর করে। একপর্যায়ে গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয় শিরিনকে। পরে তার মরদেহ বাড়ির পাশে একটি ধান ক্ষেতে ফেলে পালিয়ে যায় মামুন ও তার পরিবার।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান দি নিউজ  কে জানান, প্রাথমিক তদন্তে শিরিনকে হত্যা করার আলামত পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে মামুন ও তার পরিবারের সদস্যদের ধরতে অভিযান চলছে।

Share this news

Ovi Pandey
Reporter

Ovi Pandey

Click the reporter name to read more stories.

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।