× Banner
সর্বশেষ
রাজধানী জুড়ে অপরাধ দমনে বসানো হবে ১১ হাজার সিসিটিভি ক্যামেরা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড়  ৩ দশমিক ৭ মিলিয়ন ডলার মূল্যের ক্রিপ্টোকারেন্সি উদ্ধার লিবিয়া থেকে ১৭৪ বাংলাদেশি দেশে ফিরেছেন মধ্যপ্রাচ্যের সংকট মোকা‌বিলায় ওমা‌নের শান্তিপূর্ণ ও কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা বাংলা‌দে‌শের ২২০০ টাকার নিচে গ্যাস সিলিন্ডার পাওয়া যায় না – সংসদে রুমিন ফারহানা তেল সংকটে ছেলের জীবিকা বাঁচাতে তেলের লাইনে মা এসএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে অনুপস্থিত ২৭ হাজার রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে একমত বাংলাদেশ-সেনেগাল আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা-ডেঙ্গু মোকাবিলায় ক্র্যাশ প্রোগ্রামে যাচ্ছে ডিএনসিসি বিমানবাহিনী কমান্ডারদের অগ্রগামী নিরাপত্তা মনোভাব গড়ে তোলার আহ্বান

করোনা আতংকে হাসপাতাল ফেরত গৃহবধুকে ঢুকতে দেয়নি শ্বশুর বাড়ি

Kishori
হালনাগাদ: রবিবার, ২৯ মার্চ, ২০২০

করোনা আতঙ্কে ঠান্ডা-কাঁশি নিয়ে মেডিকেল ফেরত এক গৃহবধুর জায়গা হলো না শ্বশুরবাড়িতে। পরে এক ইউপি সদস্যের মধ্যস্ততায় বাবার বাড়ীতে শর্ত সাপেক্ষে জায়গা হলেও উল্টো সামাজিক বিড়ম্বনায় পড়েছেন ওই ইউপি সদস্য।

ঢাকা জেলার ধামরাই উপজেলার গাঁওয়াইল গ্রামের পারভীন আক্তার নামে গৃহবধুকে নিয়ে এঘটনা ঘটে।

জানা যায়, উপজেলার গাঁওয়াইল গ্রামের পারভীন আক্তার নামে এক গৃহবধু গত বুধবার ঠান্ডা-কাঁশি রোগ নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হতে যান। কর্তব্যরত চিকিৎসক তাকে ভর্তি না করে ফেরত পাঠালে হাসপাতাল ফেরত ওই গৃহবধূকে শ্বশুর বাড়ির লোকজন করোনা আতঙ্কে বাড়িতে ঢুকতে দেয়নি। পরে বাবার বাড়িতে গেলে সেখানে গৃহবধূ পারভীনের ভাইয়ের স্ত্রীও জায়গা দিতে আপত্তি জানান। পরে স্থানীয় ইউপি সদস্য রেজাউল করিম এর সহযোগীতায় শর্ত সাপেক্ষে বাবার বাডিড়তে একটি ঘরে একাকী থাকার অনুমতি পায় অসুস্থ পারভীন।

এদিকে ওই গৃহবধূ স্থান পাওয়ায় এলাকাবাসীর মধ্যে করোনা আতঙ্কে ক্ষোভের সৃষ্টি হলে নানা ধরনের সামাজিক বিড়ম্বনায় পড়েন ইউপি সদস্য রেজাউল করিম।


এ ক্যটাগরির আরো খবর..