× Banner
সর্বশেষ
আর্মি হিল অ্যান্ড জঙ্গল ওয়ারফেয়ার স্কুল উদ্বোধন করলেন সেনাপ্রধান ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান করলেন বিলকিস জাহান রিমি প্রবাসীদের জ্ঞান ও বিনিয়োগে শক্তিশালী হচ্ছে দেশের অর্থনীতি – তথ্য ও সম্প্রচার মন্ত্রী রাতে স্ত্রীর সঙ্গে ঝগড়া, দায়িত্বরত অবস্থায় ভোরে আত্মহত্যা করেন সম্রাট ৬ ব্যাংকের চাকরিচ্যুতদের কর্মকর্তা-কর্মচারীদের চাকরি পুনর্বহালের দাবিতে মানববন্ধন সুপ্রিম কোর্টে চালু হচ্ছে নৈশকালীন ডাকঘর হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখতে রিট শুনানি সোমবার ধার্য করেছেন হাইকোর্ট মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর সঙ্গে ম্যানচেস্টার টেমসাইড কাউন্সিলের সিভিক মেয়রের সাক্ষাৎ লালবাগ কেল্লা পরিদর্শন করেছেন মার্কিন বিশেষ দূত ভারতের ‘এক্সারসাইজ প্রগতি’-তে অংশ নেবে বাংলাদেশ সেনাবাহিনী

যুবলীগ নেতা মংচিংউ মারমাকেকে গুলি করে হত্যা বান্দরবানে

Kishori
হালনাগাদ: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২০
গুলি করে হত্যা বান্দরবানে

বান্দরবা্নে যুবলীগ নেতা মংচিংউ মারমাকে (৩৮) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার রাজবিলা ইউনিয়নের চিংক্যউ পাড়ায় মংচিংউ মারমার বাড়ির পাশে এ ঘটনা ঘটে। সদর উপজেলার জামছড়ি ইউনিয়নের যুবলীগের সাংগঠনিক সম্পাদক সে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় একদল অস্ত্রধারী বাড়ির পাশে এসে মংচিংউ মারমাকে গুলি করে হত্যা করে। এরপর তারা আরও কয়েক রাউন্ড গুলি ছুড়ে পাড়াবাসীদের মধ্যে ভীতি ছড়িয়ে পালিয়ে যান।

বান্দরবান সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি পাইহ্লা অং মারমা বলেন, দুর্বৃত্তদের গুলিতে নিহত ব্যক্তি জামছড়ি যুবলীগের সাংগঠনিক সম্পাদক।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গেছেন।


এ ক্যটাগরির আরো খবর..