× Banner
সর্বশেষ
সরকারী কাজের রড চুরির ঘটনায় দুই বিএনপি কর্মীসহ তিনজন গ্রেপ্তার শার্শার বাগআঁচড়া এলাকায় র‍্যাবের অভিযানে ৩০৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ঝিনাইদহের ২৬ কিলোমিটার সড়কে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন ঝিনাইদহে ভ্যানের ধাক্কায় পথচারী নিহত বিয়ের স্বকৃীতির দাবীতে প্রেমিকার বাড়ীতে প্রেমিকের অনশন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী এবং সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর সাথে UNOPS-এর প্রতিনিধি দলের সাক্ষাৎ বিদেশগামীদের ১০ লক্ষ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ সুবিধা স্বাধীনতার ৫৪ বছরে মুক্তিযোদ্ধা বনাম রাজাকার সৌদি মানবসম্পদ বিষয়ক উপমন্ত্রীর সাথে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর বৈঠক বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টিতে সহযোগিতার আশ্বাস

গুলিবিদ্ধ মিঠুন কে পরিদর্শন জাতীয় হিন্দু মহাজোট

admin
হালনাগাদ: রবিবার, ১৩ ডিসেম্বর, ২০১৫

রংপুর, লক্ষন চন্দ্র বর্মন: দিনাজপুর কাহারোলে ইসকন মন্দিরের ধর্ম সভায় ককটেল বিস্ফোরণ ও গুলিবর্ষনের ঘটনায় গুলিবিদ্ধ গুরুতর আহত মিঠুন চন্দ্র রায় কে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে যান জাতীয় হিন্দু মহাজোটের রংপুর বিভাগীয় প্রতিনিধি ও সংগঠনের কর্মীবৃন্দ। পরিদর্শনকালে আহত মিঠুন চন্দ্র রায়ের পিতা বীরেন চন্দ্র রায়ের বর্ণনায় জানা যায় যে, মিঠুন চন্দ্র রায় পার্শ্ববর্তী জয়নন্দ বাজারে মুদির দোকানে চাকুরী করে তার পিতা একজন নিম্ন আয়ের কৃষক মানুষ। রংপুর মেডিকেল কলেজের কর্তব্যরত চিকিৎসকের মাধেমে জানা যায় যে, মিঠুন চন্দ্র রায়ের এখন পর্যন্ত অপারেশন করা সম্ভব হয়নি, আজ রবিবার বোর্ড মিটিংএ সিদ্ধান্ত নেওয়া হবে, এ বিষয়ে দিনাজপুর জেলা প্রশাসকের সঙ্গে মোবাইল ফোনে মতবিনিময় করা হয়।

আরও জানা যায় যে, ঘটনারদিন পার্শ্ববর্তী জয়নন্দ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন ছিল এবং নির্বাচনে হিন্দু প্রার্থীরা বিজয়ী হয়।

এ বিষয়ে স্থানীয় সাংসদ মনোরঞ্জন শীল গোপাল মহাশয়ের সহিত মোবাইল ফোনে কথা বলা হয়।

মিঠুন চন্দ্র রায়ের পিতা বীরেন চন্দ্র রায় জেলা প্রশাসক ও সমাজসেবা অধিদপ্তরের সাহায্যের কথা স্বীকার করেন এবং দেশবাসীর সাহায্য সহযোগিতা কামনা করেন।

মিঠুনকে পরিদর্শনে আগত জাতীয় হিন্দু মহাজোটের রংপুর বিভাগীয় প্রতিনিধি লক্ষন চন্দ্র বর্মন সমবেদনা জানান এবং বলেন যে, বিজয়ের এ মাসে পৃথিবীর শান্তিপ্রিয় ইসকন ‘পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ’ ভক্তদের উপর ককটেল বিস্ফোরণ ও গুলিবর্ষণ সাধারন ভাবে না দেখে সরকারকে বিচক্ষনতার সহিত দেখার অনুরোধ জানান।


এ ক্যটাগরির আরো খবর..