× Banner
সর্বশেষ
প্রকৌশলীদের প্রতি জনগণের প্রত্যাশা অনেক বেশি – স্থানীয় সরকার মন্ত্রী ঝিনাইদহে দিনব্যাপী কারাতে সেমিনার ও বেল্ট পরীক্ষা ঝিনাইদহে ঈদুল আজহা উপলক্ষে দুস্থদের মাঝে চাল বিতরণ নজরুল জন্মজয়ন্তীতে ‘রুম ঝুম’ গান দিয়ে ফিরছে কোক স্টুডিও বাংলা ‘সুস্থ সুন্দর সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই’ – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মে ২০২৬ মাসের আর‌এডিপি পর্যালোচনা সভা অনুষ্ঠিত ২ ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে ইমাম গ্রেফতার কুড়িগ্রামে ধরলায় ১৭৫০ মিটার সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ে চীনা প্রতিনিধি দল এক মাসের মধ্যে রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে – প্রধানমন্ত্রী সংযুক্ত আরব আমিরাতে দক্ষ জনবল রপ্তানিসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

গুলিতে যুবদল নেতা নিহত

admin
হালনাগাদ: সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০১৭

খুলনা প্রতিনিধিঃ জেলার বটিয়াঘাটা উপজেলার আমিরপুর ইউনিয়নের কোড়িয়া গ্রামে মাছের ঘের দখল নিয়ে আজ রোববার ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষ হয়েছে। এ সময় গুলিবিদ্ধ হয়ে ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম (৪০) নিহত হয়েছেন।

এ সময় নিজাম উদ্দিন (৪২) নামের আরেকজন গুলিবিদ্ধ হয়েছেন। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ছাত্রলীগের নেতাকর্মীরা তাঁদের গুলি করেছেন বলে অভিযোগ করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল আলম মনা।

বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক গুলিবিদ্ধ হয়ে নজরুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সন্ধ্যা ৭টার দিকে খুলনা থেকে ২০-২২টি মোটরবাইকে করে ছাত্রলীগের অর্ধশত নেতাকর্মী আমিরপুর ইউনিয়নের কোড়িয়া গ্রামের আতালের চরে একটি মাছের ঘের দখল করতে যায়। এ সময় স্থানীয় গ্রামবাসী তাদের বাধা দিলে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। একপর্যায়ে গুলিতে কোড়িয়া গ্রামের নজরুল ও একই গ্রামের নিজাম গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে তাঁদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নজরুলকে মৃত ঘোষণা করেন। নজরুলের বুকে গুলি লেগে পিঠ দিয়ে বের হয়ে গেছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

আমিরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মিল গোলজার বলেন, ছাত্রলীগের রাসেল পক্ষ এই হামলা চালিয়েছে। তাদের গুলিতেই নজরুল মারা গেছে।

খুলনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল আলম মনা বলেন, ছাত্রলীগের একদল সন্ত্রাসীর গুলিতেই নজরুল মারা গেছেন। নজরুল আমিরপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক। এ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তিনি।

তবে খুলনা মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম আসাদুজ্জামান রাসেল বলেন, ‘ঘের দখলের ঘটনা সম্পর্কে আমি কিছু জানি না। বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।’

বটিয়াঘাটা থানার ওসি মোজাম্মেল হক বলেন, চিংড়ি ঘের দখল নিয়ে দ্বন্দ্বের জের ধরে এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে কারা এর সঙ্গে জড়িত তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।


এ ক্যটাগরির আরো খবর..