× Banner
সর্বশেষ
দিল্লি বিক্ষোভের পর মোদি সরকারের কাছে রাহুল গান্ধীর ৫ দফা দাবি ইরান যুদ্ধের পেছনে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার: পেন্টাগন প্রধান কোটালীপাড়ায় রুদ্রিকা দে রিংকি’র অন্নপ্রাশন ও ভাগবত পাঠ অনুষ্ঠিত টানা বৃষ্টিতে রাজধানীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী আজ বিশ্ব মস্তিষ্ক দিবস (World Brain Day), জেনে নিন মানিসক স্বাস্থ্য ভালো রাখার টিপস ১৭ জেলার নদীবন্দরে ঝড়ের সতর্কতা, দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস আজ বুধবার (২২ জুলাই) আপনার রাশিফলে কী রয়েছে আজ ২২ জুলাই  বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ সড়ক দুর্ঘটনায় প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান সেতুমন্ত্রীর

গুলশান ‘হামলাকারী’ পাঁচ তরুণের ছবি

admin
হালনাগাদ: রবিবার, ৩ জুলাই, ২০১৬

বিশেষ প্রতিবেদকঃ জঙ্গি তৎপরতার ওপর নজর রাখে যুক্তরাষ্ট্রভিত্তিক এরকম একটি ওয়েবসাইট সাইট ইন্টেলিজেন্স গ্রুপ পাঁচজন তরুণের ছবি প্রকাশ করে বলেছে, এরাই গুলশানের রেস্তোরাঁয় হামলা চালিয়েছে।

শনিবার রাতে এই ওয়েবসাইটের টুইটার একাউন্টে তাদের ছবি প্রকাশ করা হয়।

ছবিতে দেখা যাচ্ছে এদের সবার পরনে কালো রঙের পাঞ্জাবি। অস্ত্র হাতে একটি ব্যানারকে পেছনে রেখে দাঁড়িয়ে আছে। তাদের সবার মুখে হাসি।
ছবিগুলো প্রকাশ করেছে সাইট ওয়েবসাইটের পরিচালক রিটা কাটজ।

তিনি বলেছেন, আইসিস দাবি করেছে যে বাংলাদেশের ঢাকায় তারা ২২ জন ‘ক্রুসেডর’ এবং ২ জন পুলিশ সদস্যকে হত্যা করেছে।
রিটা কাটজের কর্মকাণ্ড নিয়ে বাংলাদেশের সরকারি কর্মকর্তারা বড়ো রকমের সন্দেহ প্রকাশ করে আসছেন।

তবে এই ‘হামলাকারীদের’ নাম উল্লেখ করা হয়নি। বাংলাদেশের পক্ষ থেকে এই ছবিগুলোর সত্যতা এখনও নিশ্চিত করা হয়নি।
বাংলাদেশে সামরিক বাহিনীর মুখপত্র আইএসপিআর বলেছে, ৬জন হামলাকারীকে কমান্ডো অভিযানের সময় হত্যা করা হয়েছে।

এবং সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
শুক্রবার রাতে হলি আর্টিজান বেকারিতে হামলা চালিয়ে জঙ্গিরা ২০ জনকে হত্যা করেছে যাদের ৯ জন ইতালি, ৭ জন জাপান, ৩ জন বাংলাদেশী এবং ১ জন ভারতীয় নাগরিক।


সূত্র : বিবিসি


এ ক্যটাগরির আরো খবর..