× Banner
সর্বশেষ
সমাজের মূল ধারায় প্রতিবন্ধীদের বাঁধা সম্মিলিতভাবে দূর করতে হবে -স্বাস্থ্য প্রতিমন্ত্রী তেল-গ্যাসে কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রি; সিন্ডিকেটের কবলে ক্রেতারা বাড়ি নির্মাণে চাঁদা না দেওয়ায় হিন্দু যুবককে ছুরিকাঘাতে হত্যা উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, ৯ তারিখ আরও ২টি ভেসেল আসছে – জ্বালানি মন্ত্রী গৌরনদীতে হাতুরে চিকিৎসকের ইনজেকশনে যুবকের মৃত্যু সেরা ব্যাংকাস্যুরেন্স কর্মকর্তাদের স্বীকৃতি দিল ইবিএল ও মেটলাইফ বাংলাদেশ পাইকগাছায় পরীক্ষামূলক বার্লি চাষ,লবণাক্ত জনপদে কৃষিতে নতুন সম্ভাবনা সুন্দরবনের গোলপাতা বহনে প্রস্তুত হচ্ছে পেটকাটা বড় নৌকা পেশাদার নারী পেইন্টারদের ক্ষমতায়নে বার্জার পেইন্টস ও বাংলালিংকের অংশীদারিত্ব লক্ষ্মীপুরে উপকূল নারী সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে ৬০ পরিবারে ইফতার সামগ্রী বিতরণ

গির্জায় গির্জায় থাকছে বিশেষ নিরাপত্তা বড় দিনে

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০১৫

ডেস্ক রিপোর্ট: খ্রিস্টধর্মের বড়দিন সামনে রেখে বিশেষ নিরাপত্তার প্রস্তুতি নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আগামী শুক্রবার উদাপিত হবে খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। এদিন রাজধানীসহ দেশের সব গির্জায় থাকবে ধর্মীয় নানা আয়োজন।  সেখানে সমাগম ঘটবে বিভিন্ন শ্রেণির মানুষের। তাই  রাজধানীসহ দেশের সব গির্জায় ইতিমধ্যে বিশেষ নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।

যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নিরাপত্তার বিষয় নিয়ে আলোচনা করতে রাজধানীর সব গির্জার ফাদার ও পাদ্রি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষকের সঙ্গে বৈঠক করেছেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।  বৈঠকে সিদ্ধান্ত হয়েছে গির্জার থানা এলাকায় পুলিশের বিশেষ টিম সার্বক্ষণিক টহল দেবে।

দমকল বাহিনীর সদস্যদের সঙ্গেও বৈঠক হয়েছে।  তারা যেন গির্জার লাইটিং ব্যবস্থাগুলো পরীক্ষা করে, যেকোনো ধরনের অগ্নিনির্বাপনের জন্য দমকল বাহিনীর সদস্যরা যেন দ্রুত সময়ের মধ্যে তাদের লোকবল কাজে নামাতে পারেন সে ব্যাপারে প্রস্তুত থাকার  সিদ্ধান্ত হয়। এ ছাড়া স্ট্রাইকিং ফোর্স, সাদা পোশাকে গোয়েন্দা পুলিশ, প্রতিটি গির্জায় সিসি ক্যামেরা ও গির্জার পক্ষ থেকে নিজস্ব স্বেচ্ছাসেবী নিয়োগ করা হবে।

জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার এস এম জাহাঙ্গির  আলম সরকার ঢাকাটাইমস টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বড়দিনের নিরাপত্তা ব্যবস্থায় পুলিশের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

জানা গেছে, বড়দিনের নিরাপত্তাব্যবস্থা জোরদার করতে মাঠে থাকবেন র‌্যাবের সদস্যরাও।  গির্জার আশপাশের স্থানসহ  র‌্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে থাকছে গুরুত্বপূর্ণ স্থানে ডগ স্কোয়াড,  বোমা ডিসপজাল টিম।

এ ব্যাপারে র‌্যাবের সহকারী পরিচালক মিডিয়া মেজর মাকসুদুল আলম     ঢাকাটাইমস টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রতি বছরের মতো এবারও  বড়দিনের বিশেষ নিরাপত্তায় তৎপর থাকবে র‌্যাব।

প্রসঙ্গত, অতিসম্প্রতি চুয়াডাঙ্গায় বাউল মেলায়, রাজধানীর হোসেনি দালানে তাজিয়া মিছিলের প্রস্তুতিকালে বোমা হামলার ঘটনা ঘটে। দিনাজপুরে শিয়া মসজিদে গুলি চালিয়ে রক্ত ঝরিয়েছে দুর্বৃত্তরা।     মহাখালীতে এক খিস্টান পরিবারের ওপর হামলা করা হয়েছে। দিনাজপুর-রংপুরসহ বিভিন্ন স্থানে খ্রিস্ট যাজকদের হত্যার হুমকি দেয়া হয়েছে। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বড়দিনে সর্বোচ্চ সতর্কাবস্থায় থাকবে বলে জানা যায়।


এ ক্যটাগরির আরো খবর..