× Banner
সর্বশেষ
খাতা মূল্যায়ন অনিয়মে কঠোর ব্যবস্থা, নকলমুক্ত এসএসসি পরীক্ষা নিশ্চিতের নির্দেশনা দিলেন শিক্ষামন্ত্রী সমতল ও পাহাড়ে কোনো বৈষম্য থাকবে না -পার্বত্য মন্ত্রী সালথায় শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে -নৌপরিবহন প্রতিমন্ত্রী নাসা মেইনল্যান্ড গার্মেন্টস খুলছে ৮ এপ্রিল -শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী দর্জি কাজের মাধ্যমে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন বুনছেন বিধবা সায়রা খাতুন  নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকারের জিরো টলারেন্স -সমাজকল্যাণ মন্ত্রী শার্শা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহারিয়ার মাহমুদকে অপসারণের দাবিতে মানববন্ধন ফরিদপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বর্ণ ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু ফরিদপুরে খালাকে হত্যার প্রতিবাদে মানববন্ধন, ঘাতকের ফাঁসির দাবিতে উত্তাল এলাকাবাসী

গিরিশচন্দ্র সেনের নরসিংদীর বাড়িটি এখন জাদুঘর

admin
হালনাগাদ: রবিবার, ৩০ জুলাই, ২০১৭

বিশেষ প্রতিবেদকঃ পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআনসহ ইসলাম ধর্মবিষয়ক প্রায় ৪২টি বইয়ের প্রথম অনুবাদক এবং রচয়িতা ভাই গিরিশচন্দ্র সেন। যিনি নরসিংদী জেলার পাঁচদোনা গ্রামে দেওয়ান বৈদ্যবংশে জন্মগ্রহণ করেন।

গুনি গিরিশচন্দ্রের নরসিংদীর পৈত্রিক বাড়িটি দীর্ঘদিন অবহেলায় পড়ে থাকলেও সম্প্রতি ভারত সরকার ও স্থানীয় প্রশাসনের উদ্যোগে বাড়িটিকে জাদুঘরে রূপ দেয়া হয়েছে। পাশাপাশি বদলে গেছে বাড়ির দৃশ্যপট।

এদিকে দীর্ঘদিন সংস্কারের অভাব আর দখলদারিত্বের চাপে শতবর্ষের বাড়িটি হারিয়েছিলো তার পুরনো ঐতিহ্য। এর পরে সম্প্রতি নরসিংদী জেলা প্রশাসন বাড়িটির মূল কাঠামো অক্ষুণ্ণ রেখে সংস্কারের পাশাপাশি একটি জাদুঘরও তৈরি করেছে।

যা খুব শিগগিরই উদ্বোধন হবে। এদিকে ভাই গিরিশচন্দ্রের স্মৃতি সংরক্ষণে ২০১৬ সালের ফেব্রুয়ারিতে ভারতীয় হাইকমিশন থেকে ১ কোটি ২০ লাখ অনুদান দেয়া হয়েছিল।

নরসিংদী জেলা প্রশাসক ড. সুভাশ চন্দ্র বিশ্বাস জানান, খুব শিগগির জাদুঘরটি উদ্বোধন করে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..