গাাংনীর এক মাদক ব্যবসায়ীর তিন বছর কারাদন্ড

মেহের আমজাদ,মেহেরপুর: মেহেরপুর জেলার গাংনীতে ফেন্সিডিল রাখার অভিযোগ প্রমানিত হওয়ায় শামিম রেজা নামের এক যুবককে ৩ বছর সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। একই সঙ্গে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ২ মাসের কারাদন্ড প্রদান করা হয়।

গতকাল বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর স্পেশাল ট্রাইমুনাল ১ম আদালতের বিচারক মোঃ গাজী রহমান এ রায় প্রদান করেন। দন্ডিত শামিম রেজা জেলার গাংনী উপজেলার মুন্দা গ্রামের আব্দুল মালেকের ছেলে।

মামলার বিবরণে জানা গেছে, ২০১৪ সালের ১৭ আগষ্ট গাংনী থানা পুলিশের একটি দল গোপন সুত্রে খবর পেয়ে মুন্দা গ্রামে অভিযান চালিয়ে ৮০ বোতল ফেন্সিডলসহ শামিম রেজাকে আটক করে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গাংনী থানায় একটি মামলা করা হয়। মামলায় তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে আদালতে চার্জশীট দাখিল করেন। মামলায় মোট ৭জন স্বাক্ষি প্রদান করেন।

এতে সে দোষী প্রমানিত হলে ৩ বছর সশ্রম কারাদন্ড, ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ২ মাসের কারাদন্ড প্রদান করা হয়। মামলায় রাষ্ট্র পক্ষে পাবলিক প্রসিকিউটার পল্লব ভট্রাচার্য ও আসামী পক্ষে কামরুল হাসান আইনজীবীর দায়িত্ব পালন করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।