× Banner
সর্বশেষ
খামেনির শেষ বিদায়ে শতাধিক দেশের প্রতিনিধি, থাকছেন যেসব বিশ্বনেতা খামেনির দাফনে সপ্তাহব্যাপী আনুষ্ঠানিকতা, কোন দিন কোথায় কী? মায়ের দেওয়া কিডনিতে নতুন জীবন পেলেন কৃষ্ণ হাজং মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয় – মির্জা ফখরুল দেশে হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১,১০৭ প্রকৃত মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত জলাশয়ে অবাধ মাছ আহরণ নিশ্চিত করবে সরকার -প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী প্রতিমন্ত্রী নড়াইলে হত্যা মামলার আসামি আকাশ বিশ্বাস নারকেল বাড়িয়া থেকে গ্রেফতার কালকিনিতে সরকারি খাল ভরাটের চেষ্টা বন্ধ, ৪০ হাজার টাকা জরিমানা আদায় কালকিনিতে সহকারি শিক্ষকের ওপর হামলা, আশঙ্কাজনক অবস্থায় পঙ্গুতে প্রেরণ স্কুল ফিডিং বিতরণে নিম্নমানের ডিম, প্রতিমন্ত্রীর নির্দেশে দ্রুত ব্যবস্থা

নির্বাচন নিয়ে কথা হয়েছে খালেদা-কেরির বৈঠকে: ফখরুল

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০১৬

স্টাফ রিপোর্টার: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির বৈঠকে দেশের গণতন্ত্র, আইনের শাসন, জঙ্গিবাদ ও নির্বাচন নিয়ে কথা হয়েছে।

সোমবার বিকেলে রাজধানীর গুলশানে মার্কিন দূতাবাসে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সাথে সৌজন্য সাক্ষাত করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এসময় তার সঙ্গে তিন সদস্যের প্রতিনিধি দল ছিলেন।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের ৩৫ মিনিটের বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় তিনি দাবি করেন, জঙ্গি ও সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে দেশকে মুক্ত করে স্থিতিশীল অবস্থা ফিরিয়ে আনতে বাংলাদেশের সঙ্গে একযোগে কাজ করবে যুক্তরাষ্ট্র।

ফখরুল বলেন, বৈঠকে বাংলাদেশের গণতন্ত্রের অবস্থা, সংবাদ মাধ্যমের স্বাধীনতা, মানবাধিকারসহ জঙ্গিবাদ-সন্ত্রাসের মতো বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশে একটি স্থিতিশীলপূর্ণ অবস্থা ফিরিয়ে আনার জন্য তারা আমাদের সহযোগিতা করছেন। তারা বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণভাবে কাজ করতে চান। নির্বাচন নিয়ে কথা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..